https://www.facebook.com/shirsokhabor/
Monday , 15 December 2025 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বিয়ে করেও ধর্ষণ মামলা থেকে মুক্তি পাচ্ছেন না গায়ক নোবেল

ইডেন কলেজের এক ছাত্রীকে বাসায় আটকে রেখে ধর্ষণ করার অভিযোগের সত্যতা পাওয়ায় গায়ক নোবেলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। গত ২৯ নভেম্বর ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মুরাদ হোসেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এই অভিযোগপত্র দাখিল করেন।

সোমবার (১৫ ডিসেম্বর) নারী ও শিশু নির্যাতন দমন প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) ইলামনি বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আগামী ২৮ ডিসেম্বর আদালতে অভিযোগপত্রটি উপস্থাপন করা হবে। পরে এ সংক্রান্ত মামলা বিচারের জন্য নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠানো হবে।

নোবেলের আইনজীবী মোসতাক আহমেদ জানান, এই ধর্ষণ মামলার বাদীকে নোবেল বিয়ে করেছেন। বর্তমানে তারা সংসারও করছেন।

গত ১৯ মে নোবেলের বিরুদ্ধে ধর্ষণ, নির্যাতন ও পর্নোগ্রাফি আইনে মামলা করেন ইডেন কলেজের ওই ছাত্রী। নোবেলকে গ্রেপ্তার করার পর কারাগারে পাঠানো হলে বিয়ের শর্তে তিনি জামিন পান। পরে ১৯ জুন ঢাকার কেন্দ্রীয় কারাগারে বসে ১০ লাখ টাকা দেনমোহরে নোবেল ওই ছাত্রীকে বিয়ে করেন।
বিজ্ঞাপন

এই মামলায় অভিযোগ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ছাত্রীর সঙ্গে নোবেলের পরিচয় হয় এবং এরপর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১২ নভেম্বর নোবেল তার স্টুডিও দেখানোর কথা বলে ছাত্রীকে ডেমরার বাসায় নিয়ে যান। সেখানে তাকে আটকে রাখেন, মোবাইল ফোন ও টাকা কেড়ে নেন।

এরপর তাকে ধর্ষণ ও ভিডিও ধারণ করেন। কথামতো না চললে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয়ও দেখান।

আরও অভিযোগ করা হয়, ওই তরুণীকে ছয় মাস ধরে ডেমরার ওই বাসায় আটকে রাখা হয় এবং প্রায়ই মারধর করা হতো। দু-তিন জনের সহায়তায় নোবেল বাদীকে চুল ধরে টেনেহিঁচড়ে একটি কক্ষে আটকে রাখেন।

ওই ঘটনার ভিডিও ছড়ালে বাদীর বাবা-মা তাকে চিনতে পারেন। এরপর পরিবার পুলিশের সহায়তায় তাকে ১৯ মে উদ্ধার করে এবং পুলিশ নোবেলকে গ্রেফতার করে।

অভিযোগপত্রে বলা হয়েছে, নোবেল বাদীকে আটক রেখে ধর্ষণ করেন এবং ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণ করে রাখেন। বাসায় না থাকলে ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। নোবেল নেশাগ্রস্ত অবস্থায় বিভিন্ন সময় তাকে মারপিট করেছেন।

অভিযোগপত্রে আরও বলা হয়েছে, বাদীর অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। আসামি নোবেল বর্তমানে জামিনে আছেন।

তদন্ত কর্মকর্তা অভিযোগপত্রে আরও বলেছেন, বাদীকে মারধর ও ধর্ষণে আসামিকে আরও কয়েকজন সহযোগিতা করেছেন। তবে তাদের নাম-ঠিকানা উদ্‌ঘাটন করা সম্ভব হয়নি। অদূর ভবিষ্যতে তাদের নাম-ঠিকানা সংগ্রহ করা সম্ভব হলে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হবে।

প্রসঙ্গত, নোবেলের আইনজীবী বলেছেন, যেহেতু নোবেল মামলার বাদীকে বিয়ে করে সংসার করছেন, তাই এই অভিযোগপত্রে নোবেলের কোনো সমস্যা হবে না। বিচারিক ট্রাইব্যুনালে বাদী আপসনামা দেওয়ার পর মামলা নিষ্পত্তি হবে এবং নোবেল খালাস পাবেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বীজ আলুর নতুন নতুন সম্ভাবনাময় জাতগুলোর অভিযোজন ক্ষমতা ও গবেষণার মাত্রা সম্প্রসারণে নীলফামারী বিএডিসি খামার।

নোয়াখালীতে সুবর্ণচরে বৃদ্ধকে জবাই করে হত্যা

আমতলীতে মাদক,সহিংসতায় সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত।

আমতলীতে কোটি টাকা নিয়ে সমবায় সমিতি উধাও টাকা ফিরে পেতে গ্রাহকদের বিক্ষোভ

নরসিংদীতে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন।

পাবনায় দুই ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা

কক্সবাজারের শীর্ষ ইয়াবা কারবারি মোহাম্মদ আলীকে শহরের কলাতলী এলাকা থেকে র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার

নোয়াখালীতে দোকান ভাংচুর লুটপাট ভাড়াটে সন্ত্রাসী দ্বারা  নতুন ঘর নির্মাণের অভিযোগ

কাতারের নাজমায় ডায়নামিক ফ্যাশন ট্রেডিং-এর যাত্রা শুরু

নরসিংদীতে দুর্বৃত্তরা  রাতের আঁধারে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে সাংবাদিকের গাড়ি।