https://www.facebook.com/shirsokhabor/
Friday , 5 December 2025 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

সব রাজনৈতিক দল প্রস্তুত হওয়ার পর তফসিল চায় এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তফসিল নিয়ে ইসি সিদ্ধান্ত নেবে। একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের মূল ব্যক্তির সুস্থতার ব্যাপার আছে। আমরা চাই সব রাজনৈতিক দল রাজনৈতিকভাবে প্রস্তুত হওয়ার পর তফসিল হোক।

শুক্রবার (৫ ডিসেম্বর) রাজধানীর হোটেল শেরাটনে এনসিপির আয়োজিত ‘বাংলাদেশের বিনিয়োগের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।


নাহিদ বলেন, নির্বাচন কোনো বিশেষ রাজনৈতিক দলের জন্য তারিখ পরিবর্তন হবে না। আমাদের বরাবর বলা হয়েছে আমরা নির্বাচন বিরোধী। কিন্তু আমরা নির্বাচন চাই। ওদিকেই যেতে হবে। তবে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে তারপর নির্বাচনে যেতে হবে। একটি বিশেষ রাজনৈতিক দলের জন্য সময়সীমা বদলাবে বলে মনে করি না।

তিনি বলেন, এনসিপি কারোর সঙ্গে কোনো অপ্রকাশ্য বা প্রকাশ্য সমঝোতায় যায়নি। আমাদের ব্যাপারে অপপ্রচারের চেষ্টা হয়েছে। অতি শিগগিরই প্রার্থী তালিকা ঘোষণা করবো। তৃতীয় একটি জোট নিয়ে আলোচনা প্রক্রিয়া চলমান আছে। পুরানপন্থী যে দলগুলো আছে, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের ব্যাপারে জনগণের আস্থা নেই। তাই আমরা নতুন ধারার রাজনীতি করতে চাই।

নাহিদ আরও বলেন, নির্বাচনের পরেও সংস্কারের অগ্রযাত্রা অব্যাহত থাকতে হবে। এনসিপির যাত্রা নির্বাচনের মাধ্যমে থেমে যাবে না বরং ত্বরান্বিত হবে। তবে নির্বাচনের পরিবেশ পর্যাপ্ত পরিমাণে আছে বলবো না। তবে এগিয়ে যেতে হবে। ইসিকে অনেক পরামর্শ দেয়া হয়েছে। কোনো রাজনৈতিক বা বিদেশি শক্তি চক্রান্ত না করলে আশা করি আমরা এগিয়ে যেতে পারবো।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নাটোরের লালপুরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

সৌদির জয়ে আনন্দ করায় শিক্ষার্থীকে মারধর করেছেন আর্জেন্টিনার সমর্থকরা।

বাবুগঞ্জে ইসরত হোসেন কচি তালুকদারের নেতৃত্বে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও র‌্যালি

শিক্ষার্থীকে তুলে নিয়ে ‘প্রক্সি চুক্তির’ বাকি টাকা দাবি ছাত্রলীগ নেতাদের।

দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন নীল দরিয়া উচ্চ বিদ্যালয়ে মসজিদে শুভ উদ্বোধন।

নেত্রকোনা জেলায় একশত ছোট বড় ব্রীজ উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী

টালবাহানা করে জুলাই সনদকে এড়িয়ে যেতে চায় সরকার : নাহিদ

গোমস্তাপুরে দাফনের দেড় বছর পর কবর থেকে লাশ উত্তোলন

৮০ হাজার টাকা নিয়ে ৩ লাখ ৪৮ হাজার পরিশোধ করেও দুই মামলায় হাজিরা দিচ্ছেন শহিদুল

আমতলীতে ৬ লক্ষ টাকা মূল্যের ৪টি মহিষ চুরি