https://www.facebook.com/shirsokhabor/
Friday , 19 December 2025 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

হাদি শহীদ হলেও সংসদ নির্বাচনে লড়বেন তার বোন

জুলাই বিপ্লবের অগ্রনায়ক ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি শহীদ হলেও তার বোন আগামী সংসদ নির্বাচনে লড়বেন। শুক্রবার বিকালে শাহবাগের জুলাই চত্ত্বরে সমাবেশে এ ঘোষণা করা হয়। সমাবেশে হাদির নামে শাহবাগ চত্ত্বর ও তার রেখে যাওয়া ইনকিলাব কালচারাল সেন্টারকে সরকারি পৃষ্টপোষকতার দাবি করা হয়েছে।

শাহবাগের জুলাই চত্ত্বরের সমাবেশে হাজার হাজার তরুণ, নারী, পুরুষ যোগ দিয়েছে। এমন কী অনেকই পরিবার নিয়ে এসেছেন। কেউ আবার মিছিল সহকারে সমাবেশে যোগ দিয়েছেন। সমাবেশে সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম শাহরিয়ার কবীর বলেন, হাদির মৃত্যু হতে পারে না। কারণ, হাদি দেশের জন্য, মানুষের জন্য ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হয়েছেন।

তিনি আরও বলেন, সুশীলরা কত কথা বলছেন আজ। কই আমরাতো দেখি নাই, কুষ্টিয়ায় যখন মাহমুদুর রহমানের ওপর হামলা হয়েছিল তখন তারা কোন কথা বলেননি। তাই সুশীলগীরী বাংলাদেশে চলবে না।

সরেজমিনে গিয়ে দেখা যায়, রাজধানীর বিভিন্ন জায়গা থেকে শাহবাগে ছাত্র-জনতা জড়ো হচ্ছেন। তাদের হাতে পতাকা দেখা গেছে। মুখে স্লোগান। ফ্যাসিবাদের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও, আওয়ামী লীগের আস্তানা এই বাংলায় হবে না, হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, স্লোগান দিচ্ছেন বিক্ষুদ্ধ ছাত্র-জনতা।

যাত্রাবাড়ি থেকে আসা শিক্ষার্থী সোহেল জানান, হাদির মত দেশপ্রেমিক সাহসী মানুষকে হারিয়ে আমরা শোকাহত। উল্লেখ্য, গতকাল রাতে হাদির মৃত্যুর সংবাদে উত্তাল হয়ে উঠে রাজধানী ঢাকাসহ সারাদেশ।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বড়াইগ্রামে ২১৫০ লিটার চোলাই মদ উদ্ধার

ভাইস চ্যান্সেলর বৃত্তি প্রাপ্ত কুবি শিক্ষার্থীদের চেক হস্তান্তর সম্পন্ন

দেলাওয়ার হোসেন সাঈদীর চিকিৎসককে হত্যার হুমকিদাতাকে ঝিনাইদহ থেকে গ্রেফতার।

সামাদ গায়েন এর কবিতা গ্রাম ছেঁড়া এই ছোট্ট নদী

জনগনের নির্বাচিত চেয়ারম্যানকে দায়িত্ব পালনের সুযোগ করে দিতে হবে- অধ্যক্ষ সাইয়্যেদ আহমদ

সরিষাবাড়ীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সোমবার শেখ হাসিনার রায় সরাসরি সম্প্রচার করবে ডাকসু

সাবেক মন্ত্রী শাজাহানের বাড়ি পাহারা দেওয়া সেই যুবদল নেতার পদ স্থগিত

দুর্নীতির মামলায় সাকিবসহ ১৫ জনের প্রতিবেদন পেছাল আরও ৪ মাস

রাশেদ খানের বিএনপিতে যোগ দেওয়া নিয়ে যা বললেন নুর