https://www.facebook.com/shirsokhabor/
Tuesday , 6 January 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ফেলানী হত্যার ১৫ বছর : জীবিত অবস্থায় মেয়ের হত্যার বিচার দেখতে চান মা-বাবা

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে কিশোরী ফেলানী খাতুন হত্যার ১৫ বছর পেরিয়ে গেলেও এখনো বিচার পায়নি তার পরিবার। ভারতের উচ্চ আদালতে মামলা ঝুলে থাকায় দীর্ঘদিন ধরে ন্যায়বিচারের অপেক্ষায় দিন গুনছেন ফেলানীর বাবা-মা।

ফেলানীর বাবা নুর ইসলাম বলেন, ‘১৫ বছর ধরে আমি আমার মেয়ের হত্যার বিচার চাইছি। এখনো সীমান্তে মানুষ পাখির মতো মারা যাচ্ছে।

ফেলানীর বিচার হলে আর কোনো বিএসএফ সদস্য গুলি করার সাহস পেত না।’ তিনি জীবিত অবস্থায় মেয়ের হত্যার বিচার দেখে যেতে চান বলেও জানান।
ফেলানীর মা জাহানারা বেগম বলেন, ‘আমার মেয়েকে হত্যা করা হয়েছে, কিন্তু আজও কোনো বিচার পাইনি। ১৫ বছর ধরে শুধু অপেক্ষা করছি।’

উল্লেখ্য, ২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে বাবার সঙ্গে কাঁটাতারের বেড়া পার হওয়ার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্য অমিয় ঘোষের গুলিতে নিহত হয় ফেলানী খাতুন। হত্যাকাণ্ডের পর কয়েক ঘণ্টা তার মরদেহ কাঁটাতারে ঝুলে থাকার দৃশ্য দেশ-বিদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

ঘটনার পর ২০১৩ সালে বিএসএফের বিশেষ আদালতে বিচার শুরু হলেও অভিযুক্ত অমিয় ঘোষ খালাস পান। পরে পুনর্বিচারেও একই রায় দেওয়া হয়। এরপর ২০১৫ সালে ভারতের উচ্চ আদালতে রিট আবেদন করা হলেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মামলাটির এখনো কোনো নিষ্পত্তি হয়নি।

ফেলানী খাতুন ছিলেন নুর ইসলাম ও জাহানারা বেগম দম্পতির আট সন্তানের মধ্যে সবার বড়। ১৯৯৬ সালে জন্ম নেওয়া ফেলানী পরিবারের সঙ্গে ভারতে বসবাস করছিল। বিয়ের উদ্দেশ্যে দেশে ফেরার পথেই সীমান্তে প্রাণ হারায় এই কিশোরী।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নীলফামারীর ডোমারে যৌন হেনস্থার মামলায় শিক্ষক কারাগারে

মাদুরোকে আটকের পর নিন্দা জানিয়েছিলেন কলাম্বিয়ার প্রেসিডেন্ট, এরপরই হুঁশিয়ারি ট্রাম্পের

বিএনপি প্রার্থীরা কোটিপতি, লাখপতি জামায়াতের

তাহিরপুরে শিক্ষককে অবসর জনিত বিদায়

বঙ্গমাতার ৯৩তম জন্মদিনে প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম এর শ্রদ্ধা

সবজির দাম ক্রেতাদের ধরা ছোঁয়ার বাহিরে,কাঁচা বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট

রহমতপুর ইউনিয়নের আগামী নেতৃত্ব নিয়ে জনমনে আলোচনায় শিমুল শিকদার

১০ হাজার টাকা চুক্তিতে নির্বাচন অফিসে আগুন দিল ছাত্রলীগ নেতার ভাই

জানা গেল হাদির খুনি শ্যুটার ফয়সালের সর্বশেষ অবস্থান

শিবগঞ্জ সীমান্তে ধানক্ষেতে মিলল গুলিবিদ্ধ মরদেহ