https://www.facebook.com/shirsokhabor/
Thursday , 12 February 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

গোয়েন্দা জরিপে চাঞ্চল্য: ১৯০ আসনে জয়ের পথে জামায়াত!

শুরু হয়েছে ভোট গ্রহণ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে জল্পনা–কল্পনা। কারা গঠন করতে যাচ্ছে আগামী সরকার—তা নিয়ে গত কয়েক দিনে প্রকাশিত হয়েছে একাধিক জরিপের ফলাফল। প্রায় সব জরিপেই ক্ষমতার লড়াইয়ে এগিয়ে থাকার ইঙ্গিত পাওয়া গেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পক্ষে।

এরই ধারাবাহিকতায় সম্প্রতি একটি গোয়েন্দা সংস্থার চাঞ্চল্যকর জরিপ সামনে এসেছে। ওই জরিপে বলা হয়েছে, ৩০০ আসনের জাতীয় সংসদে বড় ধরনের সাফল্য পেতে যাচ্ছে জামায়াতপন্থী রাজনৈতিক শক্তি। জরিপ বিশ্লেষণে দেখা গেছে, ১১ দলীয় জামায়াত জোট ১৭০ থেকে ১৯০টি আসনে জয় পেতে পারে বলে সম্ভাবনা রয়েছে, যা সরকার গঠনের ক্ষেত্রে বড় ধরনের সুবিধা এনে দিতে পারে।

তবে গোয়েন্দা প্রতিবেদনে সম্ভাব্য আসন বণ্টনের একটি চিত্রও তুলে ধরা হয়েছে। সেখানে দেখা যায়, এককভাবে জামায়াতে ইসলামী সর্বোচ্চ ১৯০টি আসনে জয় পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), যারা সম্ভাব্যভাবে ৯৪টি আসনে জয়লাভ করতে পারে।

এ ছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেতে পারে ৮টি আসন। খেলাফতে মজলিশের ঝুলিতে যেতে পারে ৩টি আসন। ইসলামী আন্দোলন বাংলাদেশ পেতে পারে ২টি আসন। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হতে পারেন ৩টি আসনে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই পাল্টাচ্ছে সমীকরণ। তবে মাঠ পর্যায়ের ভোটের পরিবেশ, জোট রাজনীতি এবং ভোটার উপস্থিতির ওপরই শেষ পর্যন্ত নির্ভর করবে নির্বাচনের চূড়ান্ত ফলাফল।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

সিরাজগঞ্জে এক কলা গাছে ৪০টি মোচা

যুবলীগ নেতার কবজি বিচ্ছিন্ন, অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে

‘আমরা একশ কোটি হিন্দু, বাংলাদেশের দেড়-দু কোটি হিন্দুর জন্য লড়ব’: বিজেপি নেতার হুঁশিয়ারি

পাবনায় ৫০০ শয্যা হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

এ এসআই এর  বিরুদ্ধে দেড় লাখ টাকা নিয়ে আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত কামালকে দেশে ফিরিয়ে শাস্তির মুখোমুখি করতে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু: প্রধান উপদেষ্টা

মাঝে মাঝে ভয় হয়, ভারত-বাংলাদেশ যুদ্ধ লেগে যাবে: দেব

জবি ছাত্রলীগ কর্মী পরিচয়ের আড়ালে ডাকাত

বন্ধ করে দেওয়া হলো গুচ্ছ ভর্তির মাইগ্রেশন পদ্ধতি, বিপাকে শিক্ষার্থীরা

বাগমারায় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক বিতরণ করলেন এমপি এনামুল হক