https://www.facebook.com/shirsokhabor/
Thursday , 26 February 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বাবুগঞ্জে ২ বছরের শিশুর হৃদযন্ত্রে চার জটিলতা, অপারেশনে প্রয়োজন ১০ লাখ টাকা

বাবুগঞ্জে ২ বছরের শিশুর হৃদযন্ত্রে চার জটিলতা, অপারেশনে প্রয়োজন ১০ লাখ টাকা

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের পূর্ব ক্ষদ্রকাঠী গ্রামের দুই বছরের রাইসা হাওলাদার জটিল হৃদরোগে আক্রান্ত। শিশুটির হৃদযন্ত্রে চারটি গুরুতর জটিলতা ধরা পড়েছে, যা চিকিৎসাবিজ্ঞানে Tetralogy of Fallot (TOF) নামে পরিচিত।ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে পরীক্ষার পর চিকিৎসকরা জানিয়েছেন, রাইসার জীবন রক্ষার্থে দ্রুত অস্ত্রোপচার ও উন্নত চিকিৎসা অপরিহার্য। বিলম্ব হলে তার শারীরিক অবস্থা আরও জটিল হতে পারে। পরিবার সূত্রে জানা গেছে, অস্ত্রোপচার ও উন্নত চিকিৎসার জন্য আনুমানিক ৬ থেকে ১০ লাখ টাকা প্রয়োজন। বর্তমানে বাসায় চিকিৎসা করাতে প্রতি মাসে প্রায় ৮–১০ হাজার টাকা খরচ হচ্ছে। তবে এত বড় অঙ্কের চিকিৎসা জোগাড় করতে পারছে না পরিবার।

রাইসার বাবা হাওলাদার মোহাম্মদ রায়হান হোসেন সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী ও সহৃদয় মানুষের কাছে আর্থিক ও মানবিক সহায়তা চেয়েছেন।

সহায়তা পাঠানোর জন্য বিকাশ, নগদ ও ব্যাংক হিসাব নম্বর প্রদান করা হয়েছে:

  • 01785959795 (বিকাশ+নগদ পার্সোনাল)
  • 01916016356 (বিকাশ+নগদ পার্সোনাল)
  • 01820212626 (বিকাশ+নগদ এজেন্ট)
  • 0922112000001415 (UCB Bank, All Over Bangladesh, Md. Rayhan Hossain)

মানবিক সহায়তাই ছোট্ট রাইসার জীবনে নতুন আশা জ্বালাতে পারে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নলডাঙ্গা ডিগ্রি কলেজের অবৈধ ভারপ্রাপ্ত অধ্যক্ষের অধীনে কোটি টাকার বাণিজ্যের অভিযোগ উঠেছে।‌

বোয়ালখালীতে রাস্তা দখল করে ব্যবসা; উচ্ছেদ ও জরিমানা

আদিতমারীতে গাঁজাসহ আটক ১

নাটোরে বসতঘরে আগুনে ৯০ বছর বয়সী বৃদ্ধার মৃত্যু

চৌমুহনীতে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

দোয়ারা বাজারে সুনামগঞ্জ ক্রাইম নিউজের অনুসন্ধানে ৫ জুয়ারি আটক, কারাদণ্ড।

শেখ কামালের জন্মদিন উপলক্ষে কুষ্টিয়ায় শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশনের দোয়া মাহফিল অনুষ্টিত

সস্তা পাবলিসিটি পাওয়া কে এই পায়েল!

ফিল্টারে লালবাতি, লিফটে বিড়ম্বনা, ধীরগতির ওয়াইফাই জবি ছাত্রীহলের চিত্র 

বাজার তদারকির অভিযানকে কেন্দ্র করে বাগাতিপাড়ায় সাংবাদিকের ওপরে হামলা