https://www.facebook.com/shirsokhabor/
Tuesday , 3 February 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বাবুগঞ্জের সন্তান তুর্য্য অধিকারী হলেন বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা

বাবুগঞ্জের সন্তান তুর্য্য অধিকারী হলেন বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা

বাবুগঞ্জ প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলার লোহালিয়া গ্রামের সন্তান তুর্য্য অধিকারী বাংলাদেশ সরকারের ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন। গত ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে তিনি আনুষ্ঠানিকভাবে কর্মস্থলে যোগ দেন।

তুর্য্য অধিকারী প্রাণ কৃষ্ণ অধিকারী ও মিনতি রাণী অধিকারী দম্পতির দ্বিতীয় সন্তান। ছোটবেলা থেকেই তিনি মেধাবী শিক্ষার্থী হিসেবে পরিচিত ছিলেন।

শিক্ষাজীবনে তিনি ২০১৩ সালে সরকারি বাবুগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেন। পরবর্তীতে ২০১৫ সালে বাবুগঞ্জ ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ লাভ করেন। ২০১৫-১৬ শিক্ষাবর্ষে তিনি মেডিকেল কলেজ, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদে ভর্তির সুযোগ পান।

এরপর তিনি শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে ২০২২ সালে এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করেন এবং বর্তমানে ২০২৩ সাল থেকে মেডিসিন বিষয়ে পোস্টগ্রাজুয়েশন (FCPS) কোর্সে অধ্যয়নরত রয়েছেন।

তার এই সাফল্যে পরিবার, স্বজন, শিক্ষকবৃন্দ ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা আশা প্রকাশ করেন, তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

এ বিষয়ে তুর্য্য অধিকারী বলেন, “সবার দোয়া ও ভালোবাসায় আজকের এই অর্জন। আমি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের সর্বোচ্চ চেষ্টা করবো। দেশের জনগণের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে চাই। সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করছি।”

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

হাদি হত্যার মাস্টারমাইন্ড বাপ্পি দেশে ঢুকে বিয়ে করে ফের কলকাতায়

আমতলীতে ইসলামী ব্যাংক গ্রাহকদের নিয়ে সুধী সমাবেশ

আবুল কাশেম খান দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার পুরস্কার বিতরন ও দোয়া মাহফিল সম্পন্ন

তারেক রহমানের দলে যোগ দিলেন হিরো আলম

যমুনায় সিবিএ নির্বাচনে রবিউল সভাপতি শাহজাহান সম্পাদক নির্বাচিত

নোয়াখালীতে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে অধ্যক্ষের অপসরণের জন্য মানববন্ধন হয়েছে।

ইশরাকের সমর্থক ও ছাত্রলীগের সংঘর্ষ, আহত প্রায় ৩০

ভারতেই বিশ্বকাপ খেলতে হবে, আইসিসির এমন আলটিমেটাম অস্বীকার বিসিবির

কয়রায় কনকনে শীতে বুরো বাংলাদেশের কম্বল পেল অসহায়-দরিদ্ররা

শেখ হাসিনার ৩ রাজনৈতিক বাস্তবতা তুলে ধরলেন আসিফ নজরুল