https://www.facebook.com/shirsokhabor/
Sunday , 15 March 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বাবুগঞ্জে অবৈধ বালু উত্তোলনে দুই ড্রেজার মালিককে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

বাবুগঞ্জে অবৈধ বালু উত্তোলনে দুই ড্রেজার মালিককে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের জাহাপুর লঞ্চঘাট ও পূর্ব ভুতের দিয়া এলাকায় রোববার (১৫ মার্চ ২০২৬) ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে দুইজন ড্রেজার মালিককে দুটি পৃথক মামলায় মোট ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ড্রেজার মালিক মনির হোসেন প্যাদা ও এনামুল সিকদারকে যথাক্রমে ২ লাখ ও ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না। অভিযানে সহযোগিতা করেছে বাবুগঞ্জ থানা পুলিশ।

প্রশাসনের তথ্য অনুযায়ী, পূর্ব ভুতের দিয়া এলাকায় ইজারা বাতিল থাকলেও দীর্ঘদিন ধরে কিছু মহল অবৈধভাবে বালু উত্তোলন করছিল। এর ফলে সন্ধ্যা ও আড়িয়াল খাঁ নদীতে নদীভাঙনের ঝুঁকি দেখা দিয়েছে, পাশাপাশি আশপাশের বসতঘর ও কৃষিজমিও ঝুঁকির মুখে রয়েছে। প্রশাসন নদী ও পরিবেশ সংরক্ষণের জন্য অভিযান অব্যাহত রাখবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

টি সি বির পণ্য বিতরনের অনিয়ম এর অভিযোগ উঠেছে সোলায়মান আলীর বিরুদ্ধে

এ এসআই এর  বিরুদ্ধে দেড় লাখ টাকা নিয়ে আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগ

আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচের সেই রেফারিকে অব্যাহতি দিলো ফিফা

ডাকাতি মামলার হাজিরা দিতে এসে ডাকাতি!

সারাদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা

গাজীপুরের শ্রেষ্ঠ যুব সংগঠক নির্বাচিত হয়েছেন রকিবুল হাসান শান্ত।

কাতারে চার প্রবাসী বাংলাদেশীর মৃত্যু

গুরুদাসপুরে ধারাবারিষা ইউনিয়ন আওয়ামী লীগের অধীনস্থ কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

বালু বিক্রির পুকুরের ভাঙ্গনে ফসলী জমি গ্রাস

শ্যামনগরে হানাদারমুক্ত দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত