https://www.facebook.com/shirsokhabor/
Wednesday , 11 March 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বাবুগঞ্জে বিএনপি নেতার ঘরে অভিযান: ৩২৬ পিস ইয়াবা ও ৬ লাখ ৫৯ হাজার টাকাসহ গ্রেপ্তার

বাবুগঞ্জে বিএনপি নেতার ঘরে অভিযান: ৩২৬ পিস ইয়াবা ও ৬ লাখ ৫৯ হাজার টাকাসহ গ্রেপ্তার

বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বরিশাল জেলা টিম এক বিএনপি নেতাকে ৩২৬ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৬ লাখ ৫৯ হাজার টাকা সহ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি মো. এনামুল (৪৫), ক্ষুদ্রকাঠী গ্রামের আলতাফ হোসেনের ছেলে এবং রহমতপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুর দেড়টার দিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানাধীন রহমতপুর ইউনিয়নের ক্ষুদ্রকাঠী গ্রামে তার নিজ বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই এনামুল তার দোতলায় বসে ইয়াবা ট্যাবলেট বিক্রি করছিলেন। অভিযোগ রয়েছে, তার বাড়িতে প্রতিদিন বহিরাগতরা এসে ইয়াবা কিনত। বাড়ির অন্যান্য সদস্যরা একাধিকবার প্রতিবাদ সত্ত্বেও তিনি বিক্রয় বন্ধ করেননি।

অভিযানের সময় ডিএনসির কর্মকর্তারা ছদ্মবেশে তার কাছে ইয়াবা কিনতে যান। পরে দ্রুত অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩২৬ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৬ লাখ ৫৯ হাজার টাকা উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের পরিদর্শক হাওলাদার মো. সিরাজুল ইসলাম বলেন, “আমরা এনামুলের ঘরে অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ অর্থ উদ্ধার করেছি। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।” অভিযানে সাংবাদিকসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

তারেক রহমান দেশ ও জাতির কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চান: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

আদিতমারীতে অজ্ঞাত ব্যক্তির হাত বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

Best Online Casinos British For 2024: Top Ten Uk Real Money Casino Site

Best Online Casinos British For 2024: Top Ten Uk Real Money Casino Site

শেখ হাসিনাকে ফেরাতে ইতিবাচক সাড়া দিচ্ছে না ভারত: পররাষ্ট্র উপদেষ্টা

মেসিরা ‘প্রতিশোধে’র আগুনে পোড়াতে চাইবে, জানেন ক্রোয়েশিয়ার কোচও

ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদ ধসে পড়ে আহত-৩

ন্যায্য মূল্য বঞ্চিত চাষীরা আখ বেচছেন ফেরী করে

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা: সিইসি

মাদ্রাসা ছাত্রকর্তৃক শিশু বলাৎকারের শিকার