https://www.facebook.com/shirsokhabor/
Friday , 11 September 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বাবুগঞ্জের চাঁদপাশার গাজীপুর গ্রামের কাইয়ুম আর নেই, মৃ.ত্যুর আগে ফেসবুকে চেয়েছিলেন সবার দোয়া

বাবুগঞ্জের চাঁদপাশার গাজীপুর গ্রামের কাইয়ুম আর নেই, মৃত্যুর আগে ফেসবুকে চেয়েছিলেন সবার দোয়া

বাবুগঞ্জ প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের গাজীপুর গ্রামের কাইয়ুম হাওলাদার (৩৭) আর নেই। অসুস্থ হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

কাইয়ুম হাওলাদার গাজীপুর গ্রামের মোঃ হাবিবুর রহমান হাওলাদারের ছেলে ও মমতাজ বেগমের সন্তান।

স্বজনদের সূত্রে জানা গেছে, শ্বাসকষ্ট, জ্বর ও কাশির সঙ্গে রক্তক্ষরণ দেখা দিলে গতকাল অসুস্থ হয়ে পড়েন কাইয়ুম। পরে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে ভর্তি হওয়ার পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে কাইয়ুম লিখেছিলেন, “শেরে-ই-বাংলা মেডিকেল, বরিশাল এ, সবাই আমার জন্য দোয়া করবেন।” তার সেই পোস্ট দেখে স্বজন, বন্ধু ও পরিচিতজনেরা তার সুস্থতার জন্য দোয়া করতে থাকেন।

কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সবার কাছে দোয়া চাওয়ার প্রায় ১৫ ঘণ্টা পরই না ফেরার দেশে চলে যান কাইয়ুম। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন ও স্থানীয়দের মাঝে নেমে আসে গভীর শোকের ছায়া।

মৃত্যুর কিছুক্ষণ আগেও যিনি সবার কাছে নিজের জন্য দোয়া চেয়েছিলেন, সেই কাইয়ুমের ফেসবুক পোস্টটিই এখন স্বজন ও পরিচিতজনদের কাছে হয়ে উঠেছে তার শেষ স্মৃতি। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের আবহ বিরাজ করছে।

মহান আল্লাহ মরহুম কাইয়ুম হাওলাদারকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এ শোক সহ্য করার শক্তি দান করুন—আমিন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ভালুকায় আ.লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা পিতা–পুত্রসহ গ্রেপ্তার ৩

প্রাথমিক বিদ্যালয়’র ভবন যেন ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকায় পরিণত

খালেদা জিয়ার জানাজা সম্পন্ন না হওয়া পর্যন্ত সারাদেশে দোকানপাট বন্ধ রাখার ঘোষণা

রাণীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় মহিলা মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

বাবুগঞ্জে যুবদল নেতা ইয়াসির আরাফাতের নেতৃত্বে রহমতপুরে ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত

নরসিংদীতে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন।

রাজারহাটে জাপায় বিতর্কিত কমিটি গঠনের অভিযোগে বিক্ষোভ সমাবেশ

নাসির ও বাদশা’র বিরুদ্ধে দূর্নীতি ও চেক জালিয়াতী করায় ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

এককভাবে দেশকে নেতৃত্ব দিতে পারবে না বিএনপি-জামায়াত: সারজিস আলম

নিপাহ ভাইরাসে শিশুর মৃত্যু