প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৭, ২০২৬, ৯:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৩, ২০২২, ৫:৫৩ অপরাহ্ণ
কুমিল্লার পদুয়ার বাজার বিশ্ব রোডে গাঁজাসহ ২ জন গ্রেফতার।

কুমিল্লা জেলা প্রতিনিধিঃ
কুমিল্লা জেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা হতে ৫২ কেজি গাঁজা’সহ ০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২। উক্ত অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজিও জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল (১২ নভেম্বর) শনিবার রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৫২ কেজি গাঁজা’সহ ০২ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো, কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার চনগাও (বেপারী বাড়ী) গ্রামের মোঃ মোজাফফর আলী এর মেয়ে মোর্শেদা আক্তার (৩৭) এবং একই জেলার লালমাই থানার আলী শহর (জামুয়ারপাড়) মৃত আব্দুল মালেক এর ছেলে আব্দুল কাদের (২৮)। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান র্যাবের উচ্চপদস্থ কর্মকর্তা।
বার্তা সম্পাদকীয় কার্যালয়ঃ-
মৌচাক,কালিয়াকৈর,গাজীপুর-১৭৫১
ইমেইলঃ shirsokhabor24@gmail.com
মোবাইলঃ ০১৭১২১৫২৬৮৫
আমাদের পরিবারে যুক্ত হতে দ্রুত যোগাযোগ করুন
Copyright © 2025-2026 শীর্ষ খবর. All rights reserved. Web Design: shirsokhabor media