প্রিন্ট এর তারিখঃ মে ২৫, ২০২৬, ৫:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১২, ২০২২, ১২:৫৭ অপরাহ্ণ
তাহিরপুর উপজেলা আ. লীগের ত্রি বার্ষিক সম্মেলনে সভাপতি পদে বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেন খান জনপ্রিয়তার শীর্ষে

স্টাফ রিপোর্টার সুনামগঞ্জঃ
১৭ই নভেম্বর ২০২২ ইংরেজী অনুষ্ঠিত হতে যাচ্ছে সুনামগঞ্জ জেলার অন্তর্গত তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলনে নেতাকর্মীদের আলাপ আলোচনার শীর্ষে ও প্রচার প্রচারণায় এগিয়ে রয়েছেন তাহিরপুরে উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হোসেন খান । তিনি জন্মগত ভাবেই আওয়ামী লীগ পরিবারের সন্তান।
বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হোসেন খান ১৯৭১ সাল তাহিরপুর থানা মুক্তিসংগ্রামের জন্য গঠিত সংগ্ৰাম কমিটির ০৮নং সদস্য, ১৯৭২ সাল শ্রীপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য, ১৯৭৫ সালে শ্রীপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, ১৯৯০ সাল তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, ২০০৪ সাল তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ২০১৩ সাল তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক, ১নং শ্রীপুর উত্তর ইউনিয়নের চারবারের সাবেক সফল চেয়ারম্যান পদ সহ অসংখ্য গুরুত্বপূর্ণ পদে সততার সহিত দ্বায়িত্ব পালন করেছেন ।
বর্তমানে তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি । এ বিষয়ে তাহিরপুর উপজেলা আওয়াামী লীগের সভাপতি পদপ্রার্থী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হোসেন খান এক সাক্ষাৎকারে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থা রেখে আওয়ামীলীগের রাজনীতি করে আসছি, আমি ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে মহান স্বাধীনতা যুদ্ধে সক্রিয় ভাবে অংশগ্রহণ করেছি, স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনেও অংশগ্রহণ করেছি, আওয়ামী লীগের রাজনীতি করতে গিয়ে একাদিকবার আক্রমনের শিকার হয়ে আহত হয়েছি, এবং বিএনপি সরকারের আমলে ৬ মাস কারাবরণ সহ একাধিক মিথ্যা রাজনৈতিক মামলার শিকার হয়েছি! তাহিরপুর উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠন ও আওয়ামী লীগের রাজনীতির বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ভাবে অংশগ্রহণের মাধ্যমে মুজিব আদর্শের একজন অকুতোভয় সৈনিক হিসেবে নিঃস্বার্থ ভাবে কাজ করে যাচ্ছি, উপজেলার বিভিন্ন ক্লান্তি লগ্নে শুরু থেকে জনগণের সেবায় নিজেকে সবসময় নিয়োজিত রেখেছি, অতএব আমি আশা করি দুর্দিনে আওয়ামী লীগের নেতাকর্মীদের মূল্যায়ন করে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করা হবে।
বার্তা সম্পাদকীয় কার্যালয়ঃ-
মৌচাক,কালিয়াকৈর,গাজীপুর-১৭৫১
ইমেইলঃ shirsokhabor24@gmail.com
মোবাইলঃ ০১৭১২১৫২৬৮৫
আমাদের পরিবারে যুক্ত হতে দ্রুত যোগাযোগ করুন
Copyright © 2025-2026 শীর্ষ খবর. All rights reserved. Web Design: shirsokhabor media