প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৬, ৩:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৪, ২০২২, ২:৪৫ অপরাহ্ণ
দৌলতপুরে একাধিক মাদক মামলার আসামি রিমেল এর রমরমা মাদক ব্যবসা

দৌলতপুর প্রতিনিধিঃ
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৭নং হোগলবাড়ীয়া ইউনিয়নের চরদিয়ার এলালার মৃত নাসির উদ্দীন ছেলে মাদক কারবারী রিমেল দীর্ঘদিন যাবত মরন নেশা ইয়বা, ফেন্সিডিল,গাঁজা, বিক্রি করে আসছে অভিযোগ পাওয়া গেছে। প্রশাসনের চোঁখ ফাকি দিয়ে চালিয়ে যাচ্ছে রমরমা মাদক ব্যবসায় এবং মাদকের ভয়াবহ ছোবলে ধংস হচ্ছে যুবসমাজ । মাদকের নেশায় লন্ডভন্ড হচ্ছে নিন্মবিত্ত থেকে উচ্চবিত্ত পরিবারের সন্তানেরা। মাদকের ছোবলে অবিভাবকরা তাদের সন্তানদের নিয়ে রয়েছে চরম উদ্বেগ- উৎকন্ঠায়।
গোপন সূত্রে জানা যায়, উপজেলার ৭নং হোগলবাড়ীয়া ইউনিয়নের চরদিয়ার ঘাটপাড়া, নূরে সুলেমান এর বাড়ীর পিছনের বাঁশ বাগানে প্রকাশ্যে ফেন্সিডিল, টাপেন্ডা,গাজা, ইয়াবা বিক্রয় করে আসছে রিমেল, এছাড়াও কল্যাণপুর, জয়রামপুর, বিসিক বাজার, সাদিপুর, চামনাই, আল্লারদর্গা, ভেড়ামারা, ঢাকা সহ পাইকারি মাদক বিক্রি করে আসছেন।
রিমেল এতটাই ভয়ংকর যে তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছেনা। রিমেলর অবৈধ মাদকের ব্যবসার বিরুদ্ধে কেউ কথা বললে তাকেও মাদক দিয়ে পুলিশে ধরিয়ে দিবে বলে একটি সূত্র নিশ্চিত করছে।
এ ব্যাপারে এলাকার সচেতন মহল বলেন, রিমেল দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসার সাথে জড়িত রয়েছে তার নামে একাধিক মাদকের মামলা রয়েছে কিছুদিন আগে সে মাদক মামলায় জামিনে এসে আবার মাদক ব্যবসা শুরু করেছে । রিমেল সুপরিকল্পিত মাদক ব্যবসা করে আসছেন । মাদক নির্মূলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে এলাকাবাসী।
বার্তা সম্পাদকীয় কার্যালয়ঃ-
মৌচাক,কালিয়াকৈর,গাজীপুর-১৭৫১
ইমেইলঃ shirsokhabor24@gmail.com
মোবাইলঃ ০১৭১২১৫২৬৮৫
আমাদের পরিবারে যুক্ত হতে দ্রুত যোগাযোগ করুন
Copyright © 2025-2026 শীর্ষ খবর. All rights reserved. Web Design: shirsokhabor media