প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৬, ৬:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৭, ২০২২, ২:২১ অপরাহ্ণ
নেত্রকোনা জেলায় একশত ছোট বড় ব্রীজ উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী

নেত্রকোণা প্রতিনিধিঃ
বিভিন্ন জেলায় ছোট ও মাঝারি দৈর্ঘের একশটি সেতু গণভবন থেকে আজ সকালে ভার্চুয়ালি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই একশোটি সেতুর মধ্যে নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলার সীমান্ত সড়কের চুঙ্গিরপুর খাল, কটাপাহাড় খাল ও লক্ষ্মীপুর খাল অংশে, ১৮ কোটি ৯৩ লাখ ১০ হাজার টাকা ব্যয়ে নির্মিত তিনটি সেতুও রয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একশো সেতু উদ্বোধন উপলক্ষে আজ সকালে নেত্রকোনা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ভার্চুয়ালি যুক্ত ছিলেন নেত্রকোনা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, জেলা প্রশাসক মোঃ মনির হোসেন (উপ- সচিব)
অতিরিক্ত জেলা প্রশাসক (আইটিসি ও শিক্ষা) অনিমেশ সোম, নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার শরীফ খান সহ জেলা প্রশাসন ও সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাবৃন্দ।
পরে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অনন্য ভূমিকা তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, একদিনেই একশো সেতুর উদ্বোধন একটি অভূতপূর্ব যুগান্তকারী মাইলফলক। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এই উন্নয়ন অগ্রযাত্রা যদি অব্যাহত থাকে তাহলে বাংলাদেশ সত্যিই ২০৪১সালের মধ্যে একটি সুখী সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্রে পরিণত হতে পারবে।
বার্তা সম্পাদকীয় কার্যালয়ঃ-
মৌচাক,কালিয়াকৈর,গাজীপুর-১৭৫১
ইমেইলঃ shirsokhabor24@gmail.com
মোবাইলঃ ০১৭১২১৫২৬৮৫
আমাদের পরিবারে যুক্ত হতে দ্রুত যোগাযোগ করুন
Copyright © 2025-2026 শীর্ষ খবর. All rights reserved. Web Design: shirsokhabor media