প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৬, ৮:০০ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৬, ২০২২, ৭:১৬ পূর্বাহ্ণ
পাবনায় লুব্রিক্যান্ট মোড়কজাতকারী প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা

পাবনা জেলা প্রতিনিধিঃ
পাবনা সদর উপজেলার কবিরপুর এলাকায় অবস্থিত প্রাইম ইন্টারন্যাশনাল বিডি নামক লুব্রিক্যান্ট মোড়কজাতকারী প্রতিষ্ঠানকে ৫০,০০০(পঞ্চাশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করেন
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জহিরুল ইসলাম। মঙ্গলবার (১৫ নভেম্বর) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ'র অভিযানে প্রাইম ইন্টারন্যাশনাল বিডি নামক লুব্রিক্যান্ট মোড়কজাতকারী প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। উক্ত প্রতিষ্ঠানটি ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ছাড়াই 'R' চিহ্ন ব্যবহার করছিলেন। মোড়কজাতকরনের লাইসেন্স নিলেও লাইসেন্সের শর্তাবলী মেনে চলছেন না। বোতলের মোড়কে উৎপাদনকারী দেশ হিসেবে থাইল্যান্ড ও ইউএই লেখা থাকলেও বাস্তবে তা সঠিক নয়। লুব্রিক্যান্ট শুধু প্যাকেজিং এর কথা থাকলেও উক্ত প্রতিষ্ঠান রঙ ও ফ্ল্যাভার মিশ্রণ করে লুব্রিক্যান্ট বাজারজাত করছেন। উক্ত অপরাধের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৩৭ ও ৪৫ অনুযায়ী ২৫,০০০(পঁচিশ হাজার) টাকা করে মোট ৫০,০০০(পঞ্চাশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জহিরুল ইসলাম।
বার্তা সম্পাদকীয় কার্যালয়ঃ-
মৌচাক,কালিয়াকৈর,গাজীপুর-১৭৫১
ইমেইলঃ shirsokhabor24@gmail.com
মোবাইলঃ ০১৭১২১৫২৬৮৫
আমাদের পরিবারে যুক্ত হতে দ্রুত যোগাযোগ করুন
Copyright © 2025-2026 শীর্ষ খবর. All rights reserved. Web Design: shirsokhabor media