পাবনা জেলা প্রতিনিধিঃ
পাবনা সুজানগর উপজেলার ভবানীপুর কাচারীপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোজাম্মেল হক চুন্নু (৭২) গত বুধবার দিবাগত রাত ১১টার সময় বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, চার মেয়ে ও আত্মীয়-স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার দুপুর ২টায় কাচারীপাড়া স্টেডিয়ামে সুজানগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল মরহুমের গার্ড অব অনার দিয়ে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন। এ সময় সরকারের প্রতিনিধি হিসেবে সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন। পরে একই মাঠে মরহুমের জানাজা নামাজ শেষে পার্শ্ববর্তী তারাবাড়ীয়া কবরস্থানে দাফন করা হয়। মরহুমের জানাজা নামাজে এলাকার শত শত ধর্মপ্রাণ মুসলমান অংশ নেন।
বার্তা সম্পাদকীয় কার্যালয়ঃ-
মৌচাক,কালিয়াকৈর,গাজীপুর-১৭৫১
ইমেইলঃ shirsokhabor24@gmail.com
মোবাইলঃ ০১৭১২১৫২৬৮৫
আমাদের পরিবারে যুক্ত হতে দ্রুত যোগাযোগ করুন