প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৭, ২০২২, ১২:১২ অপরাহ্ণ
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চল সাধারণ সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রতিনিধিঃ
আজ হালিশহর চট্টগ্রাম মডার্ন স্কুলে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (গভঃ রেজিঃ নং এস ১০২৮/৯৮) হালিশহর, পাহাড়তলী,খুলশী থানার বৃত্তি পরীক্ষা সংক্রান্ত এক পরামর্শ সভা BKA ও পরিষদের সহ-সভাপতি মোঃ আবদুল জলিল এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন BKA চট্টগ্রাম বিভাগীয় আহ্বায়ক এবং বাংলাদেশ কিন্ডারগার্টেন পরিষদ এর চেয়ারম্যান লুৎফর রহমান আলম। BKA নির্বাহী সদস্য এবং এডুএইড স্কুল এন্ড কলেজ এর প্রধান শিক্ষক মোঃ নাছির উদ্দীন এর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন গাইড লাইন মডেল স্কুল এর প্রধান শিক্ষক এম আব্বাসউদ্দীন মাস্টার, সৃজনী স্কুলের প্রধান শিক্ষক মোঃ আবু তাহের, তাসফিয়া মডেল একাডেমির চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, সাকসেস মেথড একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মকবুল হোসেন, ওব্যাট জুনিয়র হাই স্কুল_সেগুনবাগান সহকারি প্রধান শিক্ষক ও সাকসেস মেথড একাডেমি এর প্রতিষ্ঠাতা পরিচালক আবদুল্লাহ আল মামুন। এছাড়া ও চট্টগ্রাম মডার্ন স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ জাফর উল্লাহ।
সভায় বৃত্তি পরীক্ষা ফরম যথাযথ ভাবে বিলি, পরীক্ষার কেন্দ্র, পরীক্ষা গ্রহণ, এবং যথাসময়ে পরীক্ষার ফলাফল প্রদানসহ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনকে স্ব গর্বে সু নামের সাথে এগিয়ে নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়।
বার্তা সম্পাদকীয় কার্যালয়ঃ-
মৌচাক,কালিয়াকৈর,গাজীপুর-১৭৫১
ইমেইলঃ shirsokhabor24@gmail.com
মোবাইলঃ ০১৭১২১৫২৬৮৫
আমাদের পরিবারে যুক্ত হতে দ্রুত যোগাযোগ করুন
Copyright © 2025-2026 শীর্ষ খবর. All rights reserved. Web Design: shirsokhabor media