প্রিন্ট এর তারিখঃ মে ৪, ২০২৬, ১১:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১০, ২০২২, ৭:৫৪ পূর্বাহ্ণ
বিয়ের ৯ মাস পরে শ্বশুর বাড়িতে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার।

কমিল্লা জেলা প্রতিনিধি:
ফেসবুকে পরিচয়ে প্রেম করে বিয়ের ৯ মাস না যেতেই শ্বশুর বাড়ি থেকে মানসুরা আক্তার অমি (১৮) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ( ১০ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় নারায়ণগঞ্জের ফতুল্লার সস্তাপুর এলাকায় রাজ্জাকের ভাড়া বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন তার পরিবার । পুলিশ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থা থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহত মানসুরা আক্তার অমি কুমিল্লা জেলার বুড়িচং থানার হোসেনপুর গ্রামের প্রবাসী আনোয়ার হোসেনের মেয়ে এবং স্বামী হাসিবুল হাসান হৃদয় (১৯) মাদারীপুর জেলার শিবচর থানার মোজাফফরপুর গ্রামের হযরত আলীর ছেলে। হযরত আলী সপরিবারে ফতুল্লার সস্তাপুর এলাকায় বসবাস করেন। নিহতের পরিবার জানান, হৃদয় একটি কলেজে এইচএসসিতে পড়ে। ফেসবুকে গত বছর এইচএসসি পড়ুয়া অমির সঙ্গে হৃদয়ের পরিচয় ও প্রেম-ভালোবাসার সম্পর্ক হয়। প্রেমের সম্পর্কে তারা দুজন ঘর ছেড়ে অজ্ঞাত স্থানে পালিয়ে যায়। পরে উভয় পরিবার তাদের খুঁজে বের করে বিয়ে করিয়ে দেয়। তবে আত্মহত্যার কারণ জানাতে পারেননি কেউ। ঘটনার বিস্তারিত জানার জন্য পুলিশের সাথে যোগাযোগ চলছে।
বার্তা সম্পাদকীয় কার্যালয়ঃ-
মৌচাক,কালিয়াকৈর,গাজীপুর-১৭৫১
ইমেইলঃ shirsokhabor24@gmail.com
মোবাইলঃ ০১৭১২১৫২৬৮৫
আমাদের পরিবারে যুক্ত হতে দ্রুত যোগাযোগ করুন
Copyright © 2025-2026 শীর্ষ খবর. All rights reserved. Web Design: shirsokhabor media