প্রিন্ট এর তারিখঃ জুন ১০, ২০২৬, ১০:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২০, ২০২২, ১:৪৫ অপরাহ্ণ
বিশ্ব শিশু দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

চট্টগ্রাম প্রতিনিধিঃ
বিশ্ব শিশু দিবস উপলক্ষে ওব্যাট প্রি স্কুলের শিক্ষার্থীদের এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএসডিসিএম ও ওব্যাট হেল্পার্স এর প্রজেক্ট অফিসার জনাব সোহেল আক্তার খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ণের স্কুলের প্রতিষ্ঠাতা জনাব শরিফুল ইসলাম শরিফ, পপুলার জনকল্যাণ ফাউন্ডেশন এর চেয়ারম্যান এম এ জলিল, আইএসডিসিএম-চট্রগ্রাম এর প্রজেক্ট অফিসার মুহাম্মদ মোজাম্মেল হোসাইন, ওব্যাট প্রি স্কুলের ইনচার্জ রাজিয়া সুলতানা, ওব্যাট প্রাইমারি স্কুল-এসবিএন এর প্রধান শিক্ষিকা ইসরাত পারভিন, ওব্যাট জুনিয়র হাই স্কুল-সেগুনবাগানের প্রধান শিক্ষিকা রাজিয়া পারভিন ও সহকারি প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন।
পুরষ্কার বিষয়ক সঞ্চালনায় ছিলেন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ইনচার্জ ফারহা আক্তার।
অনুষ্ঠান শেষে সকল শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অংশগ্রহণ ছিলো অতুলনীয়। প্রধান অতিথির বক্তব্যে সোহেল আকতার খান বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা যে তাদের স্বপ্ন পূরনের জন্য এগিয়ে যেতে পারে তা উচ্ছ্বাস দৃষ্টান্ত স্থাপন করেছে। অনুষ্ঠান শেষে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে ব্যাগ, স্কুল ড্রেস, জুতা সহ বিভিন্ন প্রকার খেলনা তাদের কে পুরষ্কার স্বরূপ প্রদান করা হয়।
সার্বিক সেচ্ছাসেবী হিসেবে উপস্থিত ছিলো ওব্যাট জুনিয়র হাই স্কুল স্কাউট গ্রুপ ও ওব্যাট থিংক ট্যাংক এর সদস্যবৃন্দ।
বার্তা সম্পাদকীয় কার্যালয়ঃ-
মৌচাক,কালিয়াকৈর,গাজীপুর-১৭৫১
ইমেইলঃ shirsokhabor24@gmail.com
মোবাইলঃ ০১৭১২১৫২৬৮৫
আমাদের পরিবারে যুক্ত হতে দ্রুত যোগাযোগ করুন
Copyright © 2025-2026 শীর্ষ খবর. All rights reserved. Web Design: shirsokhabor media