প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৭, ২০২৬, ১২:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৬, ২০২২, ১১:৩২ এ.এম
ভাইস চ্যান্সেলর বৃত্তি প্রাপ্ত কুবি শিক্ষার্থীদের চেক হস্তান্তর সম্পন্ন

কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ভাইস চ্যান্সেলর স্কলারশিপ প্রাপ্ত মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তির চেক হস্তান্তর করা হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ২৩৭ জন শিক্ষার্থীকে বৃত্তি হিসাবে জনপ্রতি আট হাজার পাচঁশত টাকার চেক হস্তান্তর করা হয়েছে।
আইকিউএসির পরিচাক ড. মো: রাশিদুল ইসলাম শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য ড. মো: হুমায়ূন কবির এবং কোষাধ্যক্ষ ড. মো: আসাদুজ্জামান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুমিলা জেলার পুলিশ সুপার আব্দুল মান্নান, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, অ্যাকাডেমিক লাইফে শিক্ষার্থীরা যে সাফল্য, প্যাশন, অধ্যাবসায় প্রদর্শন করেছে তার স্বীকৃতিস্বরূপ এই স্কলারশিপ তাদেরকে দেয়া হচ্ছে। আজকে যারা সাফল্যের স্বীকৃতি পেতে যাচ্ছে তারা তাদের বন্ধুবান্ধবদেরও অনুপ্রাণিত করবে, তাদেরকে সাহায্য করবে।শিক্ষা হওয়া উচিত গঠনমূলক, অর্থপূর্ণ ও প্রকৃত, শিক্ষা এমন হবে না যা ধ্বংসাত্মক।
শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, এমনভাবে লেকচার দিতে হবে যাতে এটা কেবল শিক্ষকরাই নয়, শিক্ষার্থীরাও তা বুঝতে পারে। শিক্ষার্থীদের বই মুখস্ত করানো যাবে না, তাদেরকে এমনভাবে শিক্ষা দিতে হবে যেন তারা কোন কিছু বিচার করতে পারে, যুক্তি খন্ডন করতে পারে, নতুন কিছু পরিকল্পনা করতে পারে।
বার্তা সম্পাদকীয় কার্যালয়ঃ-
মৌচাক,কালিয়াকৈর,গাজীপুর-১৭৫১
ইমেইলঃ shirsokhabor24@gmail.com
মোবাইলঃ ০১৭১২১৫২৬৮৫
আমাদের পরিবারে যুক্ত হতে দ্রুত যোগাযোগ করুন
Copyright © 2025-2026 শীর্ষ খবর. All rights reserved. Web Design: shirsokhabor media