প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ৫:২১ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৬, ২০২২, ৬:০৪ এ.এম
শ্যামনগরে হরিণের মাংস সহ পাচারকারীকে আটক করছে বনবিভাগ

শ্যামনগর উপজেলা প্রতিনিধিঃ
শ্যমনগর মুন্সিগঞ্জ ইউনিয়নের যতীন্দ্রনগর থেকে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে হরিণের মাংস সহ ১ জন আটক করেছে বনবিভাগ। আটককৃত আবুল হোসেন (৩৮)ছোট ভেট খালী গ্রামের কেরামত গাজীর ছেলে। ঘটনা স্থল থেকে জানাযায় আবুল হোসেন একজন মোটরসাইকেল চালক যতীন্দ্রনগরে হরিণের শিকারি সিন্ডিকেটের প্রধান ইউনুস গাজীর কাছ থেকে একাটা জবাই করা হরিণ কিনে। আবুল হোসেন তার চাচাতো ভাই সহিদুলের জন্য হরিণের মাংস নিয়ে যাওয়ার সময় বেপরোয়া গাড়ী চালানো দেখে। স্থানীয় লোকজন গতি রোধ করার জন্য চেষ্টা করে।কিন্তু সে গতি না কমিয়ে আরো জরে গাড়ী চালায়। তখন এলাকার কয়েক জন যুবক মিলে হরিণের মাংস নিয়ে যাওয়া গাড়িটি ধাওয়া করে।অবশেষে নওশের মাষ্টারের বাড়ির সামনে ব্রিজের উপর উঠতে গিয়ে গাড়ী নিয়ে পড়ে যায় আবুল হোসেন তখন তাকে আটক করে। পরে বনবিভাগকে খবর দিলে ঘটনা স্থলে এসে হরিণের মাংস ও মটর সাইকেল সহ আবুল হোসেনকে আটক করে নিয়ে যায়।সাতক্ষীরা রেন্জ কর্মকর্তা এ কে এম ইকবাল হোছাইন চৌধুরী বলেন, রাত সাড়ে ৭ টার সময় সুন্দরবন বাজার থেকে ১০ কেজি হরিণের মাংস সহ আটক করা হয়।
বার্তা সম্পাদকীয় কার্যালয়ঃ-
মৌচাক,কালিয়াকৈর,গাজীপুর-১৭৫১
ইমেইলঃ shirsokhabor24@gmail.com
মোবাইলঃ ০১৭১২১৫২৬৮৫
আমাদের পরিবারে যুক্ত হতে দ্রুত যোগাযোগ করুন
Copyright © 2025-2026 শীর্ষ খবর. All rights reserved. Web Design: shirsokhabor media