প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৭:০১ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৭, ২০২২, ২:১৭ অপরাহ্ণ
সুনামগঞ্জের দোয়ারা বাজারে শিক্ষিকা বদলিতে অনিয়মের অভিযোগ

দোয়ারা বাজার উপজেলা প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের এরুয়াকাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
সহকারী শিক্ষিকা ফাহমিদা ফেরদৌসের বদলিতে অনিয়মের অভিযোগ উঠেছে। শিক্ষিকা কাছ থেকে উৎকোচ নিয়ে বদলি করা হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীর। এ বিষয়ে সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসারেন কাছে লিখিত অভিযোগ নূরপুর সরকারি প্রথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আবিদা সুলতানা। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন নাগরিক সমাজ।
আবিদা সুলতানা বাড়ির কাছাকাছি ক্লাস নেয়ার সুবিধা পেতে বদলি করার আবেদন করেন। নিয়ম রয়েছে, সবচেয়ে সিনিয়রদের পদাধিকার বলে অন্যত্র বদলি করার, কিন্তু নিয়ম না মেনেই উৎকোচ নিয়ে জুনিয়র অনেক শিক্ষিকা কে বদলি করা হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীর।
আবিদা সুলতানা বলেন, 'আমি এ বছর বদলির জন্য আবেদন করেছিলাম। সিনিয়রিটির ভিত্তিতে আমাকে বদলি না করে অন্য একজনকে আমার জায়গায় বদলি করা হয়েছে এবং নিয়ম বহির্ভূতভাবে অনেকেই বদলি হয়েছে।'
এই অভিযোগের তীর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার সানা ও প্রভাবশালীদের দিকে। অনেক ভুক্তভোগী শিক্ষকরা চাকরি হারানোর ভয়ে মুখ খুলতে ভয় পাচ্ছেন। সচেতন নাগরিকরা বলছেন, দীর্ঘদিন ধরে শিক্ষক বদলিতে অনৈতিক লেনদেন হয়ে আসছে বলে অভিযোগ হচ্ছে।
দোয়ারাবাজার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা জানান ফাহমিদা ফেরদৌসের বদলির বিষয়টি অস্বাভাবিক মনে হয়েছিল আমরা বাতিল করেছিলাম কিন্তু বাতিল হয়েছে কি না আমি জানি না।
বার্তা সম্পাদকীয় কার্যালয়ঃ-
মৌচাক,কালিয়াকৈর,গাজীপুর-১৭৫১
ইমেইলঃ shirsokhabor24@gmail.com
মোবাইলঃ ০১৭১২১৫২৬৮৫
আমাদের পরিবারে যুক্ত হতে দ্রুত যোগাযোগ করুন
Copyright © 2025-2026 শীর্ষ খবর. All rights reserved. Web Design: shirsokhabor media