প্রিন্ট এর তারিখঃ জুলাই ১০, ২০২৬, ৮:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৯, ২০২২, ৯:৫৪ পূর্বাহ্ণ
গোমস্তাপুরে বেগম রোকেয়া দিবস পালিত

সাখাওয়াত হোসাইন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত হয়েছে।
শুক্রবার (০৯ ডিসেম্বর) সকাল ১০ টায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে রহনপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার, রহনপুর পৌর সভার প্যানেল মেয়র জাহনারা পারভিন, রহনপুর রাবেয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাওসার আলি প্রমূখ।
বার্তা সম্পাদকীয় কার্যালয়ঃ-
মৌচাক,কালিয়াকৈর,গাজীপুর-১৭৫১
ইমেইলঃ shirsokhabor24@gmail.com
মোবাইলঃ ০১৭১২১৫২৬৮৫
আমাদের পরিবারে যুক্ত হতে দ্রুত যোগাযোগ করুন
Copyright © 2025-2026 শীর্ষ খবর. All rights reserved. Web Design: shirsokhabor media