নাটোর প্রতিনিধিঃ
নাটোর জেলা পরিষদের মহিলা সংরক্ষিত আসনের নির্বাচিত হুমাইয়ারা জাহান বিরুদ্ধে মিথ্যা অভিযোগের সংবাদ প্রকাশ করে দুইটা সংবাদ মাধ্যম। সম্পূর্ণ তথ্য যাচাই-বাছাই না করে এক তরফা নিউজ করেছে বলে জানান,হুমাইয়ারা জাহান। উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুনের যে বক্তব্য তুলে ধরা হয়েছে, হাবিবা খাতুন বলেন আমার সাথে এমন কোন বিষয় নিয়ে কোন সাংবাদিকের কথা হয়নি বা এ সম্পর্কে আমি কিছু জানিও না, মিথ্যা বক্তব্য সংবাদ মাধ্যমিক প্রকাশ করার জন্য তীব্র নিন্দা জানান। হুমাইয়ারা জাহান আরো বলেন কিছু কু চক্র মহল আমার সুনাম নষ্ট করার জন্য এগুলো করেছে, তিনি আরো বলেন সাংবাদিক হলো দেশের বিবেক, তারা যদি কোন কিছু যাচাই বাছাই না করে এক তরফা নিউজ করে মানুষে ইমেজ খারাপ করার চেষ্টা করে , তাহলে সংবাদ মাধ্যমের উপর মানুষের আস্থা উঠে যাবে।
বার্তা সম্পাদকীয় কার্যালয়ঃ-
মৌচাক,কালিয়াকৈর,গাজীপুর-১৭৫১
ইমেইলঃ shirsokhabor24@gmail.com
মোবাইলঃ ০১৭১২১৫২৬৮৫
আমাদের পরিবারে যুক্ত হতে দ্রুত যোগাযোগ করুন