স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ
টানা ৩৬ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে উল্লসিত সমর্থকরা। জয় নিশ্চিত হওয়ার পরপরই সারাদেশের মতো বাঁধভাঙা উল্লাসে মেতে উঠে বালিয়াঘাট নতুন বাজার আর্জেন্টাইন সমর্থকরা। রাতে বের করে আনন্দ মিছিল পরে সোমবার বিকেলে মোটরসাইকেল শোভাযাত্রাটি বালিয়াঘাট নতুন বাজার থেকে বের হয়ে এলাকার আশেপাশে এলাকায় প্রদক্ষিণ করে ।এলাকার শত শত অনুসারীরা পতাকা, বাঁশি, ব্যানার নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে। আনন্দ মিছিল স্লোগানে সবার মুখে মুখে মেসি আর মেসি!
আর্জেন্টিনা সমর্থক মোশাহিদ তালুকদার বলেন, এ জয় ফুটবলের, এ জয় মেসির। অনেক সমালোচনার জবাব এই জয়।এটি ছিলো মেসির শেষ বিশ্বকাপ, এই শেষ বিশ্বকাপ জয় করে আমাদের হৃদয়ের মণি কোঠায় থাকবে সারাজীবন। আর্জেন্টিনা সব খেলোয়াড় দুর্দান্ত খেলে ম্যাচ জিতেছে, চ্যাম্পিয়ন হয়েছে। শুভকামনা রইল তাদের প্রতি।
হৃদয় তালুকদার বলেন, অবশেষে আমরা বিশ্বকাপ জয়ী আমরা বিশ্বকাপের শুরু থেকেই আশাবাদী ছিলাম আর্জেন্টিনা কাপ নিবে এটা ছিল আমাদের স্বপ্ন আজ আমাদের স্বপ্ন পূরণ হয়েছে ধন্যবাদ জানাই লিওনেল মেসি কে।
আরেক আর্জেন্টিনা সমর্থক , সোহান বলেন আমি আর্জেন্টিনা সমর্থক আমরা আর্জেন্টিনা কে কাপ নিতে দেখি নাই আমাদের স্বপ্ন ছিল আর্জেন্টিনা কাপ নিবে এবং বড় আশা ছিল আর হয়তো মেসি কে বিশ্বকাপে দেখা যাবে না মেসির হাতেই বিশ্বকাপ ট্রফি উঠোক অবশেষে আমরা জয়ী হলাম।
সমর্থকদের মধ্যে আরো ছিলেন, রয়েল, জয়,আসাননুর,সাগর খান তাজিম,শান্ত প্রমুখ।
বার্তা সম্পাদকীয় কার্যালয়ঃ-
মৌচাক,কালিয়াকৈর,গাজীপুর-১৭৫১
ইমেইলঃ shirsokhabor24@gmail.com
মোবাইলঃ ০১৭১২১৫২৬৮৫
আমাদের পরিবারে যুক্ত হতে দ্রুত যোগাযোগ করুন