প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ৩:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৫, ২০২২, ১২:৪৬ পি.এম
নেত্রকোনায় প্রান্তিক পোল্ট্রি খামারিদের মানববন্ধন

নেত্রকোণা প্রতিনিধিঃ
নেত্রকোণা প্রতিনিধি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ার সঙ্গে সঙ্গে সম্প্রতি ব্রয়লার মুরগিও ডিমের দাম বেড়েছে কয়েক দফায়। তবে মুরগির খাবার ও কীটনাশকের দাম বৃদ্ধি পাওয়াতে সেই হারে বাড়ছে না মুরগি ও ডিমের দাম। এতে পোল্ট্রি শিল্পের সংশ্লিষ্টরা পড়েছে নানামুখী সংকটে। নেত্রকোনা অনেক পোল্ট্রি শিল্পের
মালিকরা উৎপাদন কমিয়ে দিয়েছে এবং অনেক ক্ষুদ্র ক্ষুদ্র প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। ৫ ডিসেম্বর সকালে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ প্রান্তিক পোল্ট্রি শিল্প সংগঠন কেন্দ্রীয় কমিটির ব্যানারে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সামনে ছয় দফা দাবির বাস্তবায়নে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শওকাত আহমেদ শামীমের সভাপতিতে ৬দফা দাবি নিয়ে বক্তব্য রাখেন, মোহাম্মদ সেলিম আহমেদ, মনোরঞ্জন সরকার, সুলতান আহমেদ, মোস্তফা আলফে সারোয়ার । বক্তারা বলেন, দেশে মুরগির খাবার তৈরির মিলগুলো কাঁচা মাল আমদানির জন্য ঋণপত্র খুলতে জটিলতার মুখে পড়ছে তাতে করে আমদানির মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছে।এ ধারা অব্যাহত থাকলে পোলটি শিল্প মারাত্মক সংকটের মধ্যে পড়বে। ক্ষুদ্রপলটি শিল্পের মালিকরা বলেন, আমরা প্রণোদনা টাকা চাইনা আমাদেরকে সহজ শর্তে স্বল্প সুদে ব্যাংক লোন দিতে। নেত্রকোনা জেলায় প্রায় ৫ হাজার মাঝারি ও ক্ষুদ্র শিল্প ছিল বর্তমানে ১৫০০ থেকে ১৬০০ ক্ষুদ্র ফার্ম টিকে রয়েছেতাও বন্ধ হওয়ারউপক্রম হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নিকট জোড় দাবি জানাছে।
বার্তা সম্পাদকীয় কার্যালয়ঃ-
মৌচাক,কালিয়াকৈর,গাজীপুর-১৭৫১
ইমেইলঃ shirsokhabor24@gmail.com
মোবাইলঃ ০১৭১২১৫২৬৮৫
আমাদের পরিবারে যুক্ত হতে দ্রুত যোগাযোগ করুন
Copyright © 2025-2026 শীর্ষ খবর. All rights reserved. Web Design: shirsokhabor media