প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৭, ২০২৬, ৩:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৮, ২০২২, ১২:৪৩ পি.এম
লিবিয়া আওয়ামীলীগের উদ্যোগে মহান বিজয় পালিত

ডেক্স নিউজঃ
লিবিয়া কেন্দ্রীয় আওয়ামীলীগ এর আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।লিবিয়ার বেনগাজী এলাকায় বন্দক বাসস্ট্যান্ডের নিকটস্থ মিলনায়তনে বর্নাঢ্যভাবে অনুষ্ঠিত হয়। গতকাল ১৬ই ডিসেম্বর পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু করে পরে জাতীয় সঙ্গীত গেয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর শুরু হয় সম্মানিত অতিথিদের আসন গ্রহন এবং আলোচনা সভা পর্ব।
অনুষ্ঠানে লিবিয়া কেন্দ্রীয় আওয়ামীলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি করিম মিয়ার সভাপতিত্ব, উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হোসেন মোল্লা, মহিলা বিষয়ক সম্পাদিকা শামিমা আক্তার খুশি, লিবিয়াস্থ আওয়ামীলীগ নেতা হালিম মিয়া, কামাল পারভেজ, মারুফ জাফর সহ লিবিয়া আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃকর্মীবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি মুক্তিযুদ্ধের ডাক না দিতেন তাহলে বাংলাদেশ স্বাধীন হতো না, আমরা স্বাধীন জাতি হিসাবে স্বীকৃতি পেতাম না। আমরা আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা বাঙ্গালী জাতি। রাখাল রাজা শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দেশের হাল ধরেছেন। বিশ্বের সবাই আমাদের বাংলাদেশকে এখন চিনে। এইটাই আমাদের অহংকার, এটাই আমাদের গর্ব। আমাদের নতুন প্রজন্মকে বাংলাদেশের সঠিক ইতিহাস সম্পর্কে জানতে হবে”। আলোচনা সভা শেষে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন এবং ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু সহ যারা স্বপরিবারে নিহত হয়েছেন তাদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা।
বার্তা সম্পাদকীয় কার্যালয়ঃ-
মৌচাক,কালিয়াকৈর,গাজীপুর-১৭৫১
ইমেইলঃ shirsokhabor24@gmail.com
মোবাইলঃ ০১৭১২১৫২৬৮৫
আমাদের পরিবারে যুক্ত হতে দ্রুত যোগাযোগ করুন
Copyright © 2025-2026 শীর্ষ খবর. All rights reserved. Web Design: shirsokhabor media