জেলা প্রতিনিধি নরসিংদী
গত ৩ই জানুয়ারি রাত সাড়ে দশটায় দৈনিক ইনকিলাব পত্রিকা ও আনন্দ টিভির সাংবাদিক রফিকুল ইসলামের গাড়ি নিজ বাড়ির সামনে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় আগুনের লেলিহান শিখা দেখে লোকজনের আত্ম চিৎকার শুনে সাংবাদিক রফিকুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা আগুন নিভানোর চেষ্টা করে এবং আশেপাশের লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় । ততক্ষণে গাড়িটির চারভাগে ৩ ভাগ অংশ পুড়ে যায়। এতে প্রায় ৮ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানান সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম । নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কিছু জনহিতোষী ব্যক্তিরা বলেন তাদের বিরুদ্ধে মুখ খুললে আমাদের ভীষণ ক্ষতি হবে। এরা নেশাগ্রস্ত, বখাটে ও সন্ত্রাসী প্রকৃতির লোক।এই এলাকায় সামাজিক অনেক অপকর্ম দীর্ঘদিন যাবত করে আসতেছে এরা। বিভিন্ন সময় বিভিন্ন মামলায় জেল খেটে জামিনে এসে আবারো তারা বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ে। সন্ধ্যার পর কোন রিক্সাওয়ালাকে মানিক রোড নামক ভাড়া নিয়ে এলাকায় যাওয়ার কথা বলিলে কেউ যেতে চায় না। এমনকি দিনেরবেলাও অপরিচিত কোন লোক উক্ত এলাকায় ঢুকলে পড়তে হয় এ সকল ছিনতাইকারীর কবলে। প্রতিনিয়ত ঘটছে এ এলাকায় চুরি ছিনতাই এর মত ঘটনা। উক্ত ঘটনায় সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন সদর মডেল থানায় । সাথে সাথে নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কাশেম ভূঁইয়ার নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের উপ পরিদর্শক ফয়জুল হাকিম খান। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন অপরাধীকে গ্রেপ্তার করতে পারে নাই থানা পুলিশ।
বার্তা সম্পাদকীয় কার্যালয়ঃ-
মৌচাক,কালিয়াকৈর,গাজীপুর-১৭৫১
ইমেইলঃ shirsokhabor24@gmail.com
মোবাইলঃ ০১৭১২১৫২৬৮৫
আমাদের পরিবারে যুক্ত হতে দ্রুত যোগাযোগ করুন