প্রিন্ট এর তারিখঃ জুন ১৯, ২০২৬, ৫:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১০, ২০২৩, ৫:১২ অপরাহ্ণ
পাবনায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত-১

জামাল হোসেন,বিশেষ প্রতিনিধি:
ঈশ্বরদী-পাবনা মহাসড়কের সাতমাইল নামক স্থানে ড্রাম ট্রাক- মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আসিফ হোসেন (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ সময় মোটরসাইকেলে থাকা আরেক আরোহী গুরুতর আহত হয়েছে।
মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে সদর উপজেলার সীমানা ঈশ্বরদী-পাবনা মহাসড়কের টেবুনিয়ার পাশে সাতমাইল নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত আসিফ পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের ফরিদপুর গ্রামের বুলবুল হাসনাতের ছেলে।
মঙ্গলবার পাকশী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ কুমার স্যানাল এ তথ্য নিশ্চিত করেছেন।
পাকশী হাইওয়ে পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর আনুমানিক দেড়টার দিকে পাবনা থেকে মোটরসাইকেলে যোগে দুই আরোহী অস্বাভাবিক গতীতে পাবনার দিকে যাচ্ছিলো।
এ সময় বিপরীত দিক থেকে পাশের রাস্তা থেকে মহাসড়কে একটি ড্রাম ট্রাক ওঠার সময় মোটরসাইকেলটির সঙ্গে ট্রাকের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা দুইজন আরোহী রাস্তায় ছিঁটকে পরে গুরুতর আহত হয়।
পাকশী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ কুমার স্যানাল বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধারের পর ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
ওপর একজনকে আশঙ্কজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, পুলিশ ট্রাকটি জব্দ করেছে। চালক ও হেলপার পলাতক রয়েছে। নিহত ওই মোটরসাইকেল আরোহীর পরিচয় খুঁজে বের করার পর তার স্বজনদেরকে খবর দেওয়া হয়েছে। এ ব্যাপারে পাকশী হাইওয়ে থানায় সড়ক দুর্ঘটনা আইনে একটি নিয়মিত মামলা করা হবে।
বার্তা সম্পাদকীয় কার্যালয়ঃ-
মৌচাক,কালিয়াকৈর,গাজীপুর-১৭৫১
ইমেইলঃ shirsokhabor24@gmail.com
মোবাইলঃ ০১৭১২১৫২৬৮৫
আমাদের পরিবারে যুক্ত হতে দ্রুত যোগাযোগ করুন
Copyright © 2025-2026 শীর্ষ খবর. All rights reserved. Web Design: shirsokhabor media