বিপ্লব ইসলাম,লংগদু উপজেলা প্রতিনিধিঃ
কার্পেটিং না করে সড়কটিকে মেগাডম ও বালি দিয়ে দীর্ঘদিন ধরে ফেলে রাখায় ধুলো বালি, বায়ু দূষণে চরম অতিষ্ঠ হয়ে উঠেছে রাংগামাটির লংগদু উপজেলার—বাইট্টাপাড়া,লংগদু, মুসলিম ব্লক,হাজাছড়া, ইসলামাবাদ, সোনাই,করল্যাছড়ি সহ আরো অনেক এলাকার বাসিন্দাসহ পথচারীরা।
এদিকে স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থীসহ এই সড়কে চলাচলকারী পথচারীরা মুখে মাস্ক পরেও ধুলাবালি থেকে রক্ষা পাচ্ছেনা। অনেককেই এসব ধুলাবালির কারণে ফুসফুস ও শ্বাসতন্ত্রের নানা রোগে আক্রান্ত হয়ে চিকিৎসকের শরণাপন্ন হতে দেখা গেছে।
স্থানীয়রা জানান, এই সড়কের আশপাশে বড় বা মাঝারি কোনো শিল্প প্রতিষ্ঠান না থাকার কারণে এখানকার বাতাস অনেকটাই বিশুদ্ধ ও নির্মল ছিল। তবে এখনকার বর্তমান চিত্র বেশ ভিন্ন রূপ নিয়েছে রাস্তার পাশে থাকা সবুজ পাতা এখন ধুলোবালিতে হয়েছে লালচে বর্নের।
দীর্ঘদিন আগে হতে শুরু হওয়া রাস্তার কাজটি চলতি বছরের ফেব্রুয়ারিতে শেষ করার সময়কাল থাকলেও দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় সড়কটির ধুলাবালিতে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকার মানুষ। এ সড়ক দিয়েই প্রতিদিন শিক্ষার্থীসহ কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। যানবাহন চলাচলের ফলে ধুলাবালি বেড়ে যায় দ্বিগুণ।
এই এলাকার স্থানীয় বাসিন্দা মামুনুর রশীদ ও নবম শ্রেণিতে পড়ুয়া তাপসপ্রিয়া নামের এক শিক্ষার্থী বলেন, এ সড়কের কার্পেটিং না করে এভাবেই ঠিকাদার ফেলে রাখায় ধুলাবালিতে অতিষ্ট হয়ে উঠেছি।
এ সড়ক দিয়ে নিয়মিত চলাচলকারী মোটর সাইকেল চালক আরিফ বলেন, কংক্রিটে পড়ে কয়েকবার চাকা পামচার হওয়াসহ ধুলোর যন্ত্রণায় এই সড়কটি দিয়ে যাতায়াত করার দুষ্কর হয়ে পড়েছে ফলে কমেছে আয়ও।
এই বিষয়ে লংগদু উপজেলার মোটর সাইকেল মালিক সমিতির সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আমজাদ বলেন, এই সড়কটি দিয়ে হাসপাতাল, স্কুল, কলেজ, কিন্ডার গার্ডেনসহ উপজেলার অসংখ্য লোকের চলাচলের মুল রাস্তা দীর্ঘদিন এভাবে কার্পেটিং না করে ফেলে রাখায় ধুলোবালিতে হাঁচি-কাশি সহ ইত্যাদি রোগ দেখা দিচ্ছে, অন্য দিকে প্রায়শই অনাকাঙ্খিত সমস্যার সম্মুখীন হচ্ছে বলে জানিয়েছেন ভাড়ায় চালিত মোটর সাইকেল চলকরা সড়কটিকে দ্রুত কার্পেটিং করে চলাচল উপযোগী করে তোলা এখন সময়ের দাবি।
এ ব্যাপারে মাইনীমুখ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন কমল বলেন, ‘জনদুভোর্গের কারণে সড়কটির কাজ দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষকে বার বার তাগিদ দিয়েও আমরা কোনো ফল পাইনি ফলে কিছুদিনের মধ্যে কাজ না ধরলে সচেতন মহলের সহোযোগিতায় মানববন্ধন করার সিদ্ধান্ত নিয়েছি।
লংগদু উপজেলা প্রকৌশলী শামসুল আলম বলেন,এই সড়কটি খুবই গুরুত্বপূর্ণ হওয়ায় জনগণের দুভোর্গের কথা চিন্তা করে ঠিকাদারকে দ্রুত কাজ শেষ করার জন্য বলা হয়েছে এবং আগামী এক মাসের মধ্যে পুর্নাঙ্গ কাজ শেষ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি শাহা আলম মুরাদ বলেন,আমরা আজ থেকেই কাজ শুরু করেছি এবং সরঞ্জাম সামগ্রী সব নিয়ে আসা হয়েছে এই মাসের মধ্যেই পুর্নাঙ্গ কাজ শেষ করা হবে।
বার্তা সম্পাদকীয় কার্যালয়ঃ-
মৌচাক,কালিয়াকৈর,গাজীপুর-১৭৫১
ইমেইলঃ shirsokhabor24@gmail.com
মোবাইলঃ ০১৭১২১৫২৬৮৫
আমাদের পরিবারে যুক্ত হতে দ্রুত যোগাযোগ করুন