https://www.facebook.com/shirsokhabor/
Monday , 23 January 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

কৃষি জমির মাটি বিক্রির দায়ে, এক ব্যক্তিকে অর্থদণ্ড

দোয়ারা বাজার উপজেলা প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দোয়ারা বাজারে কৃষি জমির উপরিভাগের মাটি বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

দোয়ারা বাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমদ জানান, শনিবার বিকালে উপজেলা বোগলাবাজারে এ অভিযান চালানো হয়। অর্থ দণ্ডপ্রাপ্ত হলেন বোগলাবাজার ইউনিয়ন কাঠাল বাড়ি গ্রামের নুরুল ইসলামের ছেলে আলী আশরাফ।

ফয়সাল আহমদ বলেন, কৃষি জমির উপরিভাগের মাটি [টপ সয়েল] উর্বরাংশ কেটে গাড়ি ভর্তি করে বিক্রি করার খবর পায় প্রশাসন। এ সময় ঘটনাস্থলে পৌঁছলে জড়িতরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে জব্দ করা হয় মাটি বহনের কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাক।

“স্থানীয়দের সঙ্গে কথা বলে মাটি কাটার সাথে জড়িত লোকজনকে শনাক্ত করা হয়। পরে মাটি কাটার সাথে সম্পৃক্তরা ঘটনাস্থলে উপস্থিত হলে সংশ্লিষ্ট আইনে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ফয়সাল আহমদ আরো বলেন, কৃষি জমি খনন করে মাটি বিক্রি করায় ২০১০ সালে প্রণীত ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ১৫ ধারা’ মতে আইনের লংঘন হয়েছে। আইনে ‘কৃষি জমির উপরের স্তর অর্থাৎ উর্বরাংশ অনুমতি ব্যতিরেকে খনন ও বিক্রয় নিষিদ্ধ রয়েছে। ঘটনাস্থলে জরিমানা আদায় করায় ভবিষ্যতে আইন মানতে সতর্কতা জারি করা হয়েছে বলে জানান তিনি।

অন্য দিগে উপজেলার সুরমা, লাক্ষীপুর, বাংলাবাজার, নরসিংপুর,পান্ডারগাঁও, মান্না’রগাওঁ, দোহালিয়া, ইউনিয়নের বিভিন্ন হাওরে কৃষি জমির উপরিভাগের
মাঠি বিক্রির চিত্র দেখাগেছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নেত্রকোণায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন

সীতাকুণ্ড ডায়াবেটিক সমিতির উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী পরিষদের যৌথসভা অনুষ্ঠিত

রাতে বেরিয়ে আর ফেরেননি, ভোরে মিললো মরদেহ

বরিশাল-৩ আসন: যাচাই-বাছাই শেষে ৪ প্রার্থীর মনোনয়ন বৈধ

গফরগাঁওয়ে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ ছয়জন আহত

কাতারের উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে আজ পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবল-২০২২

দলীয় নেতা-কর্মী ও জনগণকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র রুখে দ্বাড়ানোর আহ্বান।

৮ দফা দাবিতে নোয়াখালীর কৃষি ইনস্টিটিউটের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি ৬ষ্ঠ দিনে চলছে

নোবিপ্রবি ছাত্রলীগের কর্মীসভা ৩ অক্টোবর

ছাত্রদলকে ‘চাচ্চু’ ও ‘চান্দাভাই’ আখ্যা দিয়ে যে হুঁশিয়ারি দিলেন রাকসুর জিএস