https://www.facebook.com/shirsokhabor/
মঙ্গলবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৩ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ঘোষণার আগেই ফিফার বর্ষসেরার নাম ফাঁস!

প্রতিবেদক
Amirul Islam
ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ৫:০২ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে নাকি করিম বেনজেমা, কে জিতবেন ‘ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড’? এই নিয়ে জল্পনা-কল্পনা তুঙ্গে। প্যারিসের কনসার্ট হলে জমকালো আয়োজনের মাধ্যমে বিজয়ীর নাম ঘোষণা করবে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তবে আনুষ্ঠানিক ঘোষণার আগেই ফাঁস হয়ে গেল বিজয়ীর নাম!

গতকাল রবিবার (২৬ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদন অনুসারে বলা হয়, ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডের আগে আর্জেন্টাইন সাংবাদিক ফ্রান্সেস আগুইলার জানিয়েছেন কে জিতছেন ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড। তার ভাষ্য মতে ৩ বছর পর আবারও এই পুরস্কার উঠছে মেসির হাতে।

২০২১ সালের ৮ আগস্ট থেকে ২০২২ সালে ১৮ ডিসেম্বর পর্যন্ত পারফরম্যান্সকে বিবেচনা করেই ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডের বিজয়ী নির্বাচিত করে ফিফা। আর এই অ্যাওয়ার্ডের লড়াইয়ে বেনজেমা ও এমবাপ্পের থেকে অনেকটাই এগিয়ে আছে আর্জেন্টাইন সুপারস্টার মেসি।

যার মূল কারণ আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপ জয়। ৭ গোলের পাশাপাশি ৩ অ্যাসিস্টে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মেসির। জাতীয় দলের পাশাপাশি ক্লাবের জার্সিতেও সফল ছিলেন এই আর্জেন্টাইন তারকা। পিএসজির জার্সিতে লিগ ওয়ান শিরোপা জয়, ফ্রেঞ্চ সুপার কাপ জয়। এ ছাড়া জাতীয় দলের হয়ে ইতালিকে হারিয়ে ফিনালিসিমা জয়ও অন্যতম। এর আগে ২০১৯ সালে বার্সায় থাকার সময় ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড জিতেছিলেন মেসি।

অন্যদিকে, ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে কাতার বিশ্বকাপে দলকে শিরোপা জেতাতে না পারলেও দুর্দান্ত পারফরম্যান্সে জিতেছেন সর্বোচ্চ গোলদাতার পুরস্কার। পাশাপাশি ক্লাবের জার্সিতেও ধারাবাহিকভাবে দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন এই ফরাসি তারকা।

আরেক ফরাসি তারকা করিম বেনজেমা ২০২২ সালে জিতেছেন ফিফা ব্যালন ডি অরের পুরস্কার। তাই তার সামনে সুযোগ থাকছে এবার ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডও নিজের নামে করে নেয়া। যদিও জাতীয় দলের জার্সিতে মেসি-এমবাপ্পের মতো অতটা উজ্জ্বল ছিলেন না বেনজেমা। রিয়াল মাদ্রিদের জার্সিতে আলো ছড়ালেও ফ্রান্সের হয়ে বিশ্বকাপে খেলা হয়নি বেনজেমার। চোটের কারণে দর্শক হয়েই দেখতে হয়েছে ফ্রান্সের খেলা।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত