দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার গণমাধ্যম কর্মীদের সংগঠন নবাবগঞ্জ থানা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। শনিবার(০৪ মার্চ) নবাবগঞ্জ উপজেলার শাল্টিমুরাদপুর শালবাগানের ঐতিহ্যবাহী সুকানপুকুরে প্রেসক্লাব পরিবারের মিলন মেলায় পরিণত হয়। প্রেসক্লাবের সদস্যদের সবাইকে নিয়ে এ ব্যতিক্রমী আয়োজনে মধ্যে ছিল সম্মাননা প্রদান, খেলাধুলা, র্যাফল ড্র, পুরস্কার বিতরণ ও মধ্যাহ্নভোজের আয়োজন।
আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অত্র প্রেসক্লাবের সদস্য মাহফুজুর রহমান (বাবু) এবং আঃ কাদের। এ সময় নবাবগঞ্জ থানা প্রেসক্লাবের সভাপতি ইয়ামিন সরকার, সাধারন সম্পাদক রোকনুজ্জামান, সাংগঠনিক সম্পাদক বায়জিদ আহমেদ কাবা, সহ-সভাপতি আঃ মতিন, সদস্য আর কে ওসমান আলী,সদস্য গোলাম রব্বানী সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন। বনভোজন শেষে নবাবগঞ্জ থানা প্রেসক্লাবের সভাপতি ইয়ামিন সরকার বলেন, প্রতি বছর এমন আয়োজন অব্যাহত থাকবে।
বার্তা সম্পাদকীয় কার্যালয়ঃ-
মৌচাক,কালিয়াকৈর,গাজীপুর-১৭৫১
ইমেইলঃ shirsokhabor24@gmail.com
মোবাইলঃ ০১৭১২১৫২৬৮৫
আমাদের পরিবারে যুক্ত হতে দ্রুত যোগাযোগ করুন