https://www.facebook.com/shirsokhabor/
সোমবার , ১০ এপ্রিল ২০২৩ | ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

আগুনের ভয়ে খাটের নিচে লুকিয়েও শেষ রক্ষা হলো না শিশুটির

প্রতিবেদক
Amirul Islam
এপ্রিল ১০, ২০২৩ ৪:২৪ অপরাহ্ণ
ইপেপার দেখুন

জামাল হোসেন,বিশেষ প্রতিনিধি:

রোববার বিকেলে পাবনার সাঁথিয়া উপজেলার বিলচাপড়ি গ্রামে
ঘরের মধ্যে কয়েকটি শিশু খেলছিল। এরই মধ্যে হঠাৎ ঘরে আগুন লেগে যায়। অন্য শিশুরা তখন ঘরের বাইরে বেরিয়ে এলেও ভয়ে খাটের নিচে আশ্রয় নিয়েছিল শিশু মারিয়া (৮)। অগ্নিকাণ্ডে সেই ঘরসহ পুড়ে মারা গেছে শিশুটি। এ ঘটনায় বাড়ির চারটি ঘরসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে।

রোববার দুপুরে পাবনার সাঁথিয়া উপজেলার বিলচাপড়ি গ্রামের আরশেদ প্রামাণিক ও মোকছেদ প্রামাণিকের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মারিয়া উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের গয়েশবারিয়া গ্রামের রুবেল হোসেনের মেয়ে। সে নানাবাড়িতে বেড়াতে এসেছিল।

ক্ষতিগ্রস্ত পরিবার ও সাঁথিয়া ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, একই আঙিনায় দুই ভাই আরশেদ প্রামাণিক ও মোকছেদ প্রামাণিকের বাড়ি। দুপুরে বাড়ির লোকজন উঠানে পেঁয়াজ কাটছিলেন। আর মারিয়াসহ বাড়ির আরও কয়েকটি শিশু আরশেদ প্রামাণিকের ঘরে খেলছিল। এ সময় ঘরে হঠাৎ আগুন লেগে যায়। মুহূর্তেই আগুন বাড়ির অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় অন্য শিশুরা দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেলেও মারিয়া ভয় পেয়ে ঘরের খাটের নিচে আশ্রয় নেয়। এতে মারিয়া পুড়ে যায়। খবর পেয়ে সাঁথিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান। কিন্তু ততক্ষণে আগুনে মোকছেদ প্রামাণিক ও আরশেদ প্রামাণিকের দুটি করে মোট চারটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। ঘরে থাকা পেঁয়াজ, ধান, পাটসহ অন্যান্য মালামালও পুড়ে গেছে।

বাড়ির মালিক মোকছেদ প্রামাণিক বলেন, তাঁর প্রায় দেড় লাখ টাকাসহ ১৬০ মণ পেঁয়াজ, ৬০ মণ পাট, ২৫ মণ ধান পুড়ে গেছে। সব মিলিয়ে দুই দুই ভাইয়ের ১০ লাখের বেশি টাকার ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের কারণে তাঁরা পথে বসে গেছেন বলে তিনি জানান।

সাঁথিয়া ফায়ার সার্ভিসের ফায়ারম্যান মোক্তার হোসেন বলেন, অগ্নিকাণ্ডে একটি শিশু মারা গেছে এবং দুই ভাইয়ের ক্ষয়ক্ষতি হয়েছে। শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

শরিকদের আরও ৭ আসন ছেড়ে দিল বিএনপি

বড়াইগ্রামের ৭ বছরের শিশুর ক্ষতবিক্ষত লাশ পাবনা থেকে উদ্ধার

গোমস্তাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নোবিপ্রবিতে লিফট সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন 

টি সি বির পণ্য বিতরনের অনিয়ম এর অভিযোগ উঠেছে সোলায়মান আলীর বিরুদ্ধে

সুনামগঞ্জে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সুনামগঞ্জে বজ্রপাতে ২ কিশোরের মৃত্যু

সুনামগঞ্জের শান্তিগঞ্জে মসজিদের কাঁঠাল নিলাম নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ৪ জন নিহত ৩৯ জন আহত।।

সুনামগঞ্জে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির ৫০ তম বার্ষিক সাধারণ সভা

শিক্ষার মানোনয়ন শীর্ষক আলোচনা সভা এবং বৃত্তি সনদপত্র প্রদান অনুষ্ঠান।