ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে এক সুদের কারবারির অত্যাচার থেকে রেহাই পেতে সড়কে ঝাটা মিছিল করেছে ভুক্তভোগীরা। বুধবার (৩১ মে) সকালে ঝিনাইদহ-যশোর মহাসড়কের সদর উপজেলার বিষয়খালী বাজারে এ কর্মসূচী পালন করেন তারা।
জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে বিষয়খালী বাজারে তারা অবস্থান নেয়। সেসময় ঝিনাইদহ-যশোর মহাসড়কের সকল যানচলাচল বন্ধ হয়ে যায়।
বিক্ষোভকারীরা বলেন, রান সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি এলাকার অসহায় মানুষদের অসহায়ত্বের সুযোগ নিয়ে চড়া সুদ আদায় করছে। টাকা না দিলে ফাঁকা চেকে সই করিয়ে নিয়ে আদালতে মামলা দিচ্ছে। এখন পর্যন্ত এলাকার অর্ধ-শতাধিক মানুষের নামে মামলা দিয়েছে রান সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি কর্তৃপক্ষ।
রফিকুল ইসলাম ওরফে সুদখোর রফির অত্যাচারে নলডাঙ্গা ইউনিয়নের যাত্রাপুর গ্রামের নিহত আক্তারুজাম্মানের মা বলেন, আমার ছেলে ৫০ হাজার টাকা নিয়ে ১ লাখ ৮৪ হাজার টাকা শোধ করলেও সুদের টাকা পাওনা বলে সুদখোর রফি তার অফিসে ডেকে গুন্ডাবাহিনী দিয়ে মারধর করার পরে অপমানে আমার ছেলে বিষপানে আত্যহত্যা করে। তাই আমরা ন্যায় বিচারের দাবিতে এই সড়ক অবরোধ করেছি।
সুদখোর রফি’র গ্রেফতার ও বিচার দাবিতে সড়ক অবরোধের বিষয়ে জানতে চাইলে ঝিনাইদহ সদর থানার ওসি সোহেল রানা জানান, আমরা তথ্য পেয়েছি, অতিদ্রুত যথাযত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
পরে অবরোধকারীরা মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান খুরশিদ আলম জানান, বিষয়টি আমি অবহিত আছি। সুদখোর রফির গ্রেফতারের জন্য যা যা করা লাগবে তাই করবো বলে আশ্বাস দেন। পরে অবরোধকারীরা সড়ক ছেড়ে দেন।
বার্তা সম্পাদকীয় কার্যালয়ঃ-
মৌচাক,কালিয়াকৈর,গাজীপুর-১৭৫১
ইমেইলঃ shirsokhabor24@gmail.com
মোবাইলঃ ০১৭১২১৫২৬৮৫
আমাদের পরিবারে যুক্ত হতে দ্রুত যোগাযোগ করুন