ঝিনাইদহে শিয়াল মারা ফাঁদে কৃষকের মৃত্যু!!
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে শিয়াল মারা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল হালিম (৪৮) নামে এক কৃষক নিহত হয়েছেন। শনিবার (২৬ আগস্ট) সকাল ৭টার দিকে মাঠের এক পুকুরে শিয়াল মারার জন্য ছড়িয়ে রাখা তারে বিদ্যুৎস্পৃষ্টে তিনি মারা যান।
আব্দুল হামিদ উপজেলার গোপিনাথপুর গ্রামের মজিবর বিশ্বাসের ছেলে।
পুকুরের মালিক একই এলাকার খোারশেদ হোসেন বলছেন, শিয়াল ঠেকাতে একটি চিকন তার ছড়িয়ে রেখেছিলাম। এতে মানুষ মরার কথা না কিন্তু কিভাবে মারা গেল আমি বুঝতে পারছি না।
কালীগঞ্জ থানার তদন্ত অফিসার উপ-পরিদর্শক (এসআই) প্রকাশ কুমার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পৌঁছে ঘটনার সত্যতা পেয়েছি। এখন পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলেই আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বার্তা সম্পাদকীয় কার্যালয়ঃ-
মৌচাক,কালিয়াকৈর,গাজীপুর-১৭৫১
ইমেইলঃ shirsokhabor24@gmail.com
মোবাইলঃ ০১৭১২১৫২৬৮৫
আমাদের পরিবারে যুক্ত হতে দ্রুত যোগাযোগ করুন