সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মনির হোসেন মনির (১৯) মৃত্যুর ঘটনার আসল রহস্য উদঘাটন করেছে সিরাজগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মৃত্যুর ৯ মাস পর তদন্তে বেরিয়ে এলো এটি স্বাভাবিক মৃত্যু নয়, বরং একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
বৃহস্পতিবার সকলে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান পিবিআইয়ের সিরাজগঞ্জের পুলিশ সুপার রেজাউল করিম।
পুলিশ সুপার বলেন, ২০২২ সালের ১০ নভেম্বর, দুপুরে মনির হোসেন শাহজাদপুর উপজেলায় রূপপুর গ্রামের নিজ বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিলো না। পরে ১২ নভেম্বর করতোয়া নদীতে তার লাশ পাওয়া যায়। পরে মনির বাবা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। এটিকে স্বাভাবিক মৃত্যু বলে তদন্ত রিপোর্ট দাখিল করে পুলিশ। এ রিপোর্টের পক্ষে বাদি নারাজি দিলে মামলাটির তদন্ত ভার আমাদের হাতে আসে। আমরা এটি নিয়ে কাজ করেতে গিয়ে দেখতে পাই, পানিতে ডুবে মৃত্যু হলেও মৃতের শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে।
তিনি বলেন, তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে ও ঘটনার দিনের তথ্য সংগ্রহ করে গত ১৩ আগস্ট শাহজাদপুর উপজেলায় রূপপুর গ্রামের মৃত হাফিজের ছেলে আব্দুল কাদের ও একই এলাকার আব্দুর রহমানের ছেলে মাহাবুব হাসান রিমনকে (২৫) আটক করা হয়। পরে তারা হত্যার কথা স্বীকার করে জানান, তারা দুইজনসহ আরও দুইজন ঘটনার দিন একসাথে মাদক সেবন করার পর কথা কাটাকাটির এক পর্যায়ে মনিরের মুখে, বুকে ও মাথায় কিল ঘুষি মারা হয়। এক পর্যায়ে মনির নিস্তেজ হয়ে মাটিতে পড়ে গেলে ঘটনা অন্যদিকে প্রভাবিত করার জন্য তাকে মাঝ নদীতে নিয়ে গিয়ে ফেলে দেই।
১৬ আগস্ট আদালতে তাদের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেয়া হয়েছে। বাকি আসামিদের বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে বলে জানান এ পিবিআই কর্মকর্তা।
বার্তা সম্পাদকীয় কার্যালয়ঃ-
মৌচাক,কালিয়াকৈর,গাজীপুর-১৭৫১
ইমেইলঃ shirsokhabor24@gmail.com
মোবাইলঃ ০১৭১২১৫২৬৮৫
আমাদের পরিবারে যুক্ত হতে দ্রুত যোগাযোগ করুন