রাণীশংকৈল একই রাতে ৭টি দোকানে চুরি
অভিশেখ চন্দ্র রায় রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল পৌরশহরের মাদ্রাসা মোড় ও ব্রীজ সংলগ্ন ৫টি ও টিএনটি সংলগ্ন মার্কেটে ২টি দোকানসহ মোট ৭টি দোকানে রোববার (৩ সেপ্টেম্বর) গভীর রাতে চুরির ঘটনা ঘটেছে।
দোকান মালিকদের তথ্য মতে জানা যায়, গভীর রাতে দোকান ঘরের টিনের ছাউনি কেটে চোরেরা ৭টি দোকানে বিভিন্ন মালামালসহ প্রায় ৩ লক্ষাধিক টাকা চুরি করেন।
যেসব দোকানে চুরি হয়েছে- শাহিনের কনফেশনারীর দোকান, মুক্তারুলের সার ও সিমেন্টের দোকান,খিরমোহনের ব্যাটারির ও ভ্যানের যন্ত্রাংশের দোকান, জাহিদের ভাংরির দোকান, পবিত্র রায়ের মোটরসাইকেল পার্সের দোকান এবং টিএন্ডটি সংলগ্ন মোজাম্মেলের কীটনাশকের দোকান ও আনোয়ারের ভ্যানের যন্ত্রাংশের দোকান।
খবর পেয়ে রাণীশংকৈল থানার এসআই শফিউল ঘটনাস্থল পরিদর্শন করে সিসি টিভির ফুটেজসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করেছেন। এদিকে একইরাতে গরকই আলশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পানি তোলার পাম্প চুরির ঘটনা ঘটেছে।
এ প্রসঙ্গে রাণীশংকৈল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মহসিন আলী জানান, চুরির ঘটনায় পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। আমরা খোঁজ খবর নিচ্ছি, যেহেতু সিসি টিভির ফুটেজে চোরকে কিছুটা চেনা যাচ্ছে খুব অল্প সময়ের মধ্যে চোর সনাক্ত করা সম্ভব হবে বলে তিনি জানান ।
বার্তা সম্পাদকীয় কার্যালয়ঃ-
মৌচাক,কালিয়াকৈর,গাজীপুর-১৭৫১
ইমেইলঃ shirsokhabor24@gmail.com
মোবাইলঃ ০১৭১২১৫২৬৮৫
আমাদের পরিবারে যুক্ত হতে দ্রুত যোগাযোগ করুন