মহসিন রেজা,নওগাঁ প্রতিনিধিঃ
যুব সমাজ কে মাদক ইভটিজিং জঙ্গীবাদ থেকে দূরে রাখতে ও গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ধরে রাখতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে আজ ১৮ই অক্টোবর ২৩ রোজ বুধবার দুপুর ৩ টার সময় মান্দার নৈলতৈড় ও কালিনগর গ্রামের যুব সমাজের আয়োজনে ও নাজিম উদ্দীন মোল্লার সভাপতিত্বে নৈলতৈড় কালিনগর মোড় সংলগ্ন বিলে এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উক্ত নৌকা বাইচ প্রতিযোগিতায় মোট ৭ টি দল অংশ গ্রহন করে। এ নৌকা বাইচ প্রতিযোগিতায় দহপাড়া গ্রামের নৌকা রানার্স আপ হয় ও কালিনগর গ্রামের পঙ্খীরাজ নামের নৌকা জয় লাভ করেন। উক্ত নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ ইমাজ উদ্দীন প্রামানিকের সুযোগ্যপুত্র মোঃ শেফায়েত জামিল সৌরভ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১১ নং কালিকাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মোঃ অধ্যক্ষ আব্দুল আলীম মন্ডল, মোঃ দুলাল হোসেন,মোঃ আনোয়ার ইসলাম,মোঃ মইনুদ্দিন,মোঃ কামাল হোসেন,মোঃ বেলাল উদ্দিন । এছাড়াও অত্র এলাকার গন্যমান্য ব্যক্তি সহ নৌকা বাইচ প্রতিযোগিতা দেখার জন্য দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থী উপস্হিত ছিলেন। উল্লেখ্য আগামী সংসদ নির্বাচনে শেফায়েত জামিল সৌরভ ৪৯নওগাঁ ৪ মান্দা আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশি।



















