রোহান হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
সারা দেশে বিএনপি ও জামায়াতের ডাকা হরতালে ঠাকুরগাঁওয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান লক্ষ করা গেছে। যান চলাচলও ছিল স্বাভাবিক। তবে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল আলমগীরকে আটকের প্রতিবাদে দুপুরের পর উত্তাল হয়ে ওঠে তার নিজ জেলা ঠাকুরগাঁওয়ের বিএনপির নেতাকর্মীরা। দুপুরের পর থেকে পুলিশের সাথে বিএনপি নেতা ও কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
রবিবার দুপুর ১ টা ৩০ মিনিটে শহরের কালিবাড়ি থেকে বিএনপি নেতাকর্মীরা একটি মিছিল বের করে শহরের চৌরাস্তার দিকে যেতে চাইলে পুলিশ মিছিলটিতে বাধা দেয় ৷
এক পর্যায়ে মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশও পাল্টা রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে এবং পুলিশ বিএনপির নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করে একজন নেতাকে আটক করে। এতে আন্দোলন কারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে তারা জেলা পানি উন্নয়ন বোর্ডের সামনে অবস্থান নিলে পুলিশের সাথে কয়েক দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
বার্তা সম্পাদকীয় কার্যালয়ঃ-
মৌচাক,কালিয়াকৈর,গাজীপুর-১৭৫১
ইমেইলঃ shirsokhabor24@gmail.com
মোবাইলঃ ০১৭১২১৫২৬৮৫
আমাদের পরিবারে যুক্ত হতে দ্রুত যোগাযোগ করুন