https://www.facebook.com/shirsokhabor/
বুধবার , ২৫ অক্টোবর ২০২৩ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

সবুজ সেবা ফাউন্ডেশনের উদ্যোগে তিস্তা থেকে বুড়িমারী পর্যন্ত তাল বীজ বপন কর্মসূচি

প্রতিবেদক
Amirul Islam
অক্টোবর ২৫, ২০২৩ ৪:১৩ অপরাহ্ণ
ইপেপার দেখুন

সোহেল রানা, লালমনিরহাট প্রতিনিধিঃ

বিশুদ্ধ পরিবেশ গড়বো,পৃথিবী সবুজে সাজাবো। এই স্লোগান কে সামনে রেখে সবুজ সেবা ফাউন্ডেশনের উদ্যোগে রেল লাইনের ধারে তাল বীজ বপন করা হয়।

বুধবার (২৫ অক্টোবর) বিকাল ৩টায় সবুজ সেবা ফাউন্ডেশন উদ্যোগে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার ভুল্যারহাট এলাকা থেকে ভোটমারী এলাকা পর্যন্ত রেল লাইনের ধারে,তালের বীজ বপন করা হয়।

সবুজ সেবা ফাউন্ডেশনের তিস্তা থেকে বুড়িমারী পর্যন্ত প্রায় ১১০কিমি রেল লাইনের ধারে তাল বীজ বপন করার কর্মসূচি শুরু করে, তারই ধারাবাহিকতায় আজ ভুল্যারহাট থেকে ভোটমারী পর্যন্ত তাল বীজ বপন করা হয়।

তাল বীজ বপনে অংশগ্রহণ করেন মদাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন, মদাতী ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড সদস্য আবুল কালাম আজাদ। সবুজ সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি খায়রুল কবির,সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আল আমিন ইসলাম, সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জানসহ কালীগঞ্জ উপজেলা ইউনিটের সকল সদস্যবৃন্দ।

মদাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন আমরা একদিন থাকবো নাহ,কিন্তু এই গাছ একদিন স্মরণীয় হয়ে থাকবে।

প্রতিষ্ঠাতা সভাপতি খায়রুল কবির বলেন,আমরা এই কর্মসূচির অংশ হিসাবে এখন পর্যন্ত প্রায় ১৬ হাজার বীজ বপন করেছি। তিস্তা থেকে বুড়িমারী পর্যন্ত তাল বীজ লাগানোর কার্যক্রম প্রায় শেষের দিকে। তিনি আরও বলেন আমরা স্বপ্ন দেখি কোন একদিন পৃথিবীর সকল মানুষ সচেতন হবে এবং পরিবেশ রক্ষায় কাজ করবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

দুর্নীতির ঘোষণা দেয়া এমপির পদ বাতিলের দাবিতে মানববন্ধন

নবাবগঞ্জে উঁচু ড্রেন নির্মাণ, ভোগান্তিতে চলাচলকারী 

নাটোরে আ. লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ১৫

পবিত্র আশুরা কেনো এত গুরুত্বপূর্ণ

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর, আলোচিত সেই নোটিশ প্রত্যাহার

সরিষাবাড়ীতে বিএনপি নেতা বাবু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

চিকিৎসায় অবহেলার অভিযোগে বীরপ্রতীক রতন শরীফের মৃত্যু: সন্তানের অভিযোগ, বাবুগঞ্জে শোক ও ক্ষোভ

দৌলতপুরে জিনের বাদশাহ রুবেলের প্রতারণার ফাঁদে পড়ে নিঃস্ব মুদিও দোকানী নাসির

ছেলে ফেরার খবরে খালেদা জিয়ার স্বস্তি

বেড়া উপজেলা চেয়ারম্যান’র বিরুদ্ধে মামলার প্রতিবাদে নগরবাড়ি ঘাটে মানববন্ধন