এম রবিউল করিম, বিশেষ প্রতিনিধি, চট্টগ্রামঃ
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের সভাপতি ও চট্টগ্রাম-৮ আসনের সাংসদ মইন উদ্দীন খান বাদল এর চতুর্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে মেরিট কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট এর পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয় ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি মঈন উদ্দিন খান বাদল এর স্ত্রী সেলিনা খান বাদল
ও সভাপতিত্ব করেন কামাল উদ্দিন খান মুকুল
এতে বক্তারা বলেন মঈন উদ্দিন খান বাদল ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন। আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দল গঠনেও বাদলের ভূমিকা ছিল। উনি চট্টগ্রাম ৮ আসন থেকে ৩ বার এমপি নির্বাচিত হয়েছিলেন শুধু মাত্র উনার যোগ্যতার কারণে। উনি উনার জীবদ্দশায় কালুরঘাট সেতুর জন্য লড়াই চালিয়ে গিয়েছিলেন। উনার স্বপ্ন ছিল কালুরঘাট সেতু স্থাপিত হবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে। নাই বক্তারা বলেন মঈন উদ্দিন খান বাদল এর স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে বোয়ালখালীর দুঃখ ক্ষ্যত কালুরঘাট সেতুর দ্রুত বাস্তবায়ন চান।
আরও উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি মোজাহেরুল ইসলাম, মেরিট কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট এর পরিচালক এম ইলিয়াস হায়দার, এনাম, আবু আনসার সানি, শফিউল বশর প্রমুক। পরে কবর জেয়ারত করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
বার্তা সম্পাদকীয় কার্যালয়ঃ-
মৌচাক,কালিয়াকৈর,গাজীপুর-১৭৫১
ইমেইলঃ shirsokhabor24@gmail.com
মোবাইলঃ ০১৭১২১৫২৬৮৫
আমাদের পরিবারে যুক্ত হতে দ্রুত যোগাযোগ করুন