https://www.facebook.com/shirsokhabor/
সোমবার , ২৭ নভেম্বর ২০২৩ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের এমপি এনামুল হকের অভিনন্দন

প্রতিবেদক
Saiful Islam
নভেম্বর ২৭, ২০২৩ ৮:১৪ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

মোঃ মিঠু সরকার, বাগমারা প্রতিনিধি:

রোববার প্রকাশিত হয়েছে ২০২৩ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল। উক্ত ফলাফলে যারা সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে তাদেরকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।

তিনি এক বার্তায় বলেন, শুধু এইচএসসি ও সমমানের পরীক্ষায় ভালো ফলাফল করলেই কাজ শেষ হলো না। শিক্ষা জীবনের প্রতিটি ক্ষেত্রে ভালো ফলাফল করতে হবে। ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ হওয়ার বিকল্প নেই। শিক্ষার পাশাপাশি পিতা-মাতা সহ গুরুজনদের সম্মান করতে হবে। আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের দেশের কান্ডারী।

আগামীতে আরো ভালো ফলাফল অর্জণ করে দেশ ও জাতির কল্যাণে মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসা¤প্রদায়িক বাংলাদেশ হিসেবে গড়তে হবে। লেখাপড়ার সাথে সাথে প্রতিটি শিক্ষার্থীকে নৈতিক শিক্ষা গ্রহণ করতে হবে।

তিনি আরো বলেন, বাংলাদেশ এখন তথ্য প্রযুক্তিতে এগিয়ে চলেছে। আধুনিক এই বাংলাদেশে তথ্য প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত হওয়ার বিকল্প নেই। নিজের পাশাপাশি সমাজকে মাদক, সন্ত্রাস সহ বিভিন্ন প্রকার অপকর্ম এবং জঙ্গিবাদের হাত থেকে রক্ষা করতে হবে। সর্বপুরি নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তুলে দেশের কল্যাণে আত্মনিয়োগ রতে হবে। এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থী আগামীতে আরো ভালো ফলাফল করুক এই কামনা করছি।

সেই সাথে তিনি কৃতি শিক্ষার্থীদের অভিভাবকদেরও অভিনন্দন জানিয়েছেন। আর যারা এবার অকৃতকার্য হয়েছে আগামীতে তাদেরকে আরো ভালো ভাবে প্রস্তুতি নেওয়ার আহবান জানিয়েছেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি ।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

চৌমুহনী বাজারের অগ্নি নির্বাপণের কারণ পুকুর সংকট নিরাশরে মানববন্ধন

সুনামগঞ্জের পাথারিয়া গ্রামে এক কিশোরীর বস্তাবন্দি লাশ উদ্ধার

গফরগাঁওয়ে দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যান ও মোটরসাইকেল 

ড.ইউ এইচ রুহিনা জেসমিন এর প্রফেসর পদে যোগদান করেন ।

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।

কাঠালিয়ায় বিদ্যুৎের শর্ট খেয়ে ঘটনাস্থলেই মারা যায় ১ যুবক

ঋণখেলাপি না হতে চেনাজানা মানুষের কাছে ৩৬ কোটি টাকা চাইলেন মান্না

ঝিনাইদহ কালীগঞ্জে সমবায় সমিতির নামে ডেইলি কিস্তির রমরমা ব্যবসা।।

বেগমগঞ্জ গনিপুরে রামিশা আনোয়ার ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

হাসিনা ভারতে বসে হাদিকে হত্যার নির্দেশ দিয়েছে: টুকু