https://www.facebook.com/shirsokhabor/
শনিবার , ৯ ডিসেম্বর ২০২৩ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

সরিষাবাড়ীতে নিজস্ব অর্থায়নে রাস্তা মেরামত করলেন পৌর-মেয়র মনির উদ্দিন 

প্রতিবেদক
Amirul Islam
ডিসেম্বর ৯, ২০২৩ ৫:০৭ অপরাহ্ণ
ইপেপার দেখুন

মাসুদ রানা  সরিষাবাড়ী জামালপুর প্রতিনিধি:

জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার সাবেক ২নং ওয়ার্ডের বাউসি বাজার হইতে পঞ্চপি বাজারে যাওয়ার ঢালাই রাস্তাটির দুই পাশে মাটি না থাকায় জায়গায় জায়গায় খানাখন্দের সৃষ্টি হয়, এতে সাধারণ পথচারীদের চলাচলের সমস্যায় পড়তে হতো প্রতিনিয়ত, আর সেইদিকে খেয়াল করে মানুষের যেনো চলাচলের কষ্ট না হয় তাই তার ব্যক্তিগত উদ্যোগে নিজস্ব অর্থায়নে  মাটি কেটে মেরামত করে দিলেন সরিষাবাড়ী পৌরসভার মানবতার মেয়র মনির উদ্দিন।

এর আগেও সরিষাবাড়ী পৌরসভার একাধিক রাস্তায় টিয়ারের বরাদ্দ দেওয়ার পরেও সেখানে তার নিজের পকেটের টাকা দিয়ে রাস্তা সংস্কার করে দিয়েছেন।

সরিষাবাড়ী পৌরসভার মেয়র মনির উদ্দিন দৈনিক বাংলাদেশ সমাচারকে  বলেন, আমি পৌর-মেয়র নির্বাচিত হয়ে শপথ নেওয়ার পর থেকেই পৌরবাসীর কষ্ট ও দুর্ভোগের কথা চিন্তা করে এবং আমি একজন পৌর- সন্তান হিসেবে আমার ব্যক্তিগত উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে যতটুকু সম্ভব কাজ করে যাচ্ছি।

আমার এইসব উন্নয়নমূলক কাজ দেখে অনেকেই কোন কোন মিডিয়া কে দিয়ে আমার নামে এটাসেটা লেখায়। কিন্তু আমি এইসব নিয়ে ভাবি না,কারণ আমি জনগণের ভোটে নির্বাচিত মেয়র, আমি যতদিন আছি আমি আমার সাধ্যের মধ্যে সর্বোচ্চটা দিয়ে পৌরবাসীর সেবা করে এবং তাদের ভালোবাসা নিয়ে থাকতে চাই।

এদিকে সরিষাবাড়ী পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ জসিম উদ্দিন বলেন, তিনি যেহেতু নির্বাচিত মেয়র, সে যদি তার নিজ ইচ্ছায় সাময়িক ভাবে খানাখন্দ রাস্তাগুলো  সংস্কার করে মানুষের দুর্ভোগ কমাতে এগিয়ে আসে সেক্ষেত্রে আমরা এমন মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

সুনামগঞ্জের শান্তিগঞ্জে মসজিদের কাঁঠাল নিলাম নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ৪ জন নিহত ৩৯ জন আহত।।

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে ফাঁসাতে চায় লতিফ সিন্ডিকেট

নাটোর ৪ আসনে এমপি পদপ্রার্থী পরিবর্তন এখন সময়ের দাবি ডা: সিদ্দিকুর রহমান পাটোয়ারী

কাঁঠালিয়া উপজেলার সমাজসেবা কর্মকর্তা সাংবাদিকদের লাঞ্ছিত করায় তাকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিলেন চালক, শোনেননি যাত্রীদের নিষেধ

কালীগঞ্জে টাকা ছিনিয়ে পালানোর সময় ছিনতাইকারী আটক

নরসিংদী জেলা ও সদর উপজেলার শাখার প্রাথমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।

হকি মাঠে পরীমনি, দর্শকদের ভিড় সামলাতে হিমশিম পুলিশ

ফার্মেসিতে মাথায় অস্ত্রোপচারে ৯ মাসের শিশুর মৃত্যু

মিথ্যা অপবাদ দিয়ে আ’লীগ নেত্রীকে ঘরছাড়া