সাইফুল ইসলাম,নোয়াখালী জেলা প্রতিনিধিঃ
কৃষি ও কৃষকদের সহয়তা করে কৃষি নির্ভর দেশের অর্থনৈতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ আশা ব্যক্ত করে নোয়াখালীর বেগমগঞ্জে কৃষি ইনিস্টিউটের বার্ষিক তদারক ও পর্যালোচনা বিষয়ক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে বেগমগঞ্জ উপজেলায় চৌমুহনী চৌরাস্তা কৃষি ইনিস্টিউটের অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তরা কৃষির সম্প্রসারণে বিভিন্ন প্রকল্পের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে তৃনমুল কৃষকদের এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
নোয়াখালীর বেগমগঞ্জ কৃষি প্রশিক্ষণ ইনিস্টিউটের অধ্যক্ষ ড. মোঃ মোজাম্মেল হোসেন এর পরিচালনায়,ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ নাছির উদ্দীনের সভাপতিত্বে
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন,
কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ মাহবুবুল হক পাটওয়ারী।
বিশেষ অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইং এর পরিচালক তাজুল ইসলাম পাটোয়ারী।
অতিথি ছিলেন, প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট মোঃ হামিদুর রহমান সহ চট্টগ্রাম অঞ্চলের নোয়াখালী ফেনী লক্ষীপুর জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
বার্তা সম্পাদকীয় কার্যালয়ঃ-
মৌচাক,কালিয়াকৈর,গাজীপুর-১৭৫১
ইমেইলঃ shirsokhabor24@gmail.com
মোবাইলঃ ০১৭১২১৫২৬৮৫
আমাদের পরিবারে যুক্ত হতে দ্রুত যোগাযোগ করুন