https://www.facebook.com/shirsokhabor/
রবিবার , ১৭ মার্চ ২০২৪ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

নেশাখোর ছেলের হাতে মা খুন,অভিযুক্ত ঘাতক ছেলে আটক

প্রতিবেদক
Saiful Islam
মার্চ ১৭, ২০২৪ ৩:৫৫ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

শাহজাহান আকন্দ,স্টাফ রিপোর্টার:

নরসিংদী, মনোহরদীর গ্রামে গতকাল শনিবার বিকেলে নেশাখোর ছেলের শাবলের আঘাতে এক মা খুন হয়েছেন।জনতা অভিযুক্ত ঘাতক পুত্রকে আটকে পুলিশের হাতে তুলে দিয়েছে।

এজাহারে জানা যায়,মনোহরদীর উত্তর আলগী গ্রামের নুরু মিয়ার পরিবার নিতান্তই গায়ে খেটে উপর্জনশীল একটি দরিদ্র পরিবার।তাদের পুত্র আরিফ (৩০) নেশাখোর ও অকর্মা দিন কাটাচ্ছিলো।গতকাল শনিবার বিকেলে সে তার মা হাসনে আরা (৫০) এর কাছে কিছু টাকার জন্য চাপ সৃষ্টি করছিলো।মা এতে অপারগতা প্রকাশ করেন।এ নিয়ে মা-ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়।এরই মধ্যে ছেলেকে ঘরে খাবার বেড়ে দিয়ে মা গোসল করতে চলে যান।এ সময় ছেলে খাবারের স্বল্পতা নিয়ে মায়ের কাছে এর কৈফিয়ত তলব করে। এ নিয়ে মা ছেলের মধ্য উত্তপ্ত বাক-বিতন্ডার সৃষ্টি হয়।এমতাবস্থায় ক্ষিপ্ত হয়ে পুত্র ঘরে থাকা লোহার শাবল নিয়ে গোসলরত মায়ের মাথার পেছন দিকে উপর্যুপরি কয়েকটি আঘাত করে।এতে মা সেখানেই মাটিতে লুটিয়ে পড়েন।তার ডাক চিৎকারে পাড়া প্রতিবেশীরা ছুটে এসে চিকিৎসার্থে তাকে প্রথমে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

পরিস্থিতির অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরন করা হলে সেখানে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে সন্ধ্যে ৬ টার দিকে মা হাসনে আরার মৃত্যু ঘটে।এদিকে ঘটনার পরপরই গ্রামবাসীর হাতে অভিযুক্ত আরিফ আটক হয়।খবর পেয়ে পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।অভিযুক্ত ঘাতক পুলিশের হাতে আটক হয়েছে।নিহত হাসনে আরার মেয়ে ইয়াসমিন বাদী থানায় মামলা দায়ের করেছে।মনোহরদী থানার ওসি আবুল কাশেম ভূইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ঝিনাইদহের ব্যস্ত সড়কের উপর গাছের ডাল পড়ে আছে মাসের পর মাস।

পাওনা টাকা ফেরত চাওয়ায় যুবকের ওপর হামলা

নির্বাচিত হলে বাবুগঞ্জে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা-ধানের শীষ প্রতীকের প্রার্থী জয়নুল আবেদীনের

গোয়েন্দা জরিপে চাঞ্চল্য: ১৯০ আসনে জয়ের পথে জামায়াত!

কোরবানির বাজার ধরতে ব্যস্ত ঝিনাইদহের খামারিরা

তারেক রহমানের বাসভবনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

নোয়াখালীর চৌমুহনীতে পরিবেশ অধিদপ্তরের অভিযান ; নিষিদ্ধ পলিথিন জব্দ ও অর্থদণ্ড

নাটোরের বড়াইগ্রামে পুকুর থেকে লাশ উদ্ধার।

বরিশাল-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলামের মনোনয়ন দাখিল

প্রতিদিন হুমকি-ধমকি আসছে, মেরে ফেলবে বলে ভয় দেখাচ্ছে: হাসনাত আব্দুল্লাহ