প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৭, ২০২৬, ১১:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১০, ২০২৪, ১১:৫৩ এ.এম
বেগমগঞ্জে বিদেশে পাঠানোর নামে অর্থ আত্মসাত ও নির্যাতন কারীদের বিচারের দাবীতে সংবাদ সম্মেলন

বেগমগঞ্জে বিদেশে পাঠানোর নামে অর্থ আত্মসাত ও নির্যাতন কারীদের বিচারের দাবীতে সংবাদ সম্মেলন
আবু নাছের, সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধিঃ
নোয়াখালীর বেগমগঞ্জে বিদেশে পাঠানোর নামে প্রতারণা ও নির্যাতন কারীদের বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করা হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় নোয়াখালী টিভি সাংবাদিক ফোরাম কার্যালয়ে ভুক্তভোগী পরিবার বর্গের আয়োজনে ভুক্তভোগী ও নির্যাতিত মোহাম্মদ মামুন, মোহাম্মদ মাহরুফ, ফিরোজ আলম ও ফরহাদ হোসেন লিখিত অভিযোগের মাধ্যমে এই সংবাদ সম্মেলন করেন।
ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনে বলেন, বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের হাজি লেকায়ত মিয়ার বাড়ির লিয়াকত আলির ছেলে বর্তমানে চৌমুহনী পৌরসভার ৫নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ ইসমাইল (দালাল ইসমাইল) দীর্ঘদিন থেকে ইউরোপের বিভিন্ন দেশে লোক নেয়ার প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়।
কিন্তু বিদেশে নিয়ে বিভিন্ন অজুহাতে আরো বেশি টাকার জন্য ঐসব ভুক্তভোগীর পরিবার কে চাপ দেয়, তারা অর্থ দিতে অস্বীকার করলে ইউরোপে যাওয়ার মাঝপথে তাদেরকে আটকিয়ে টর্চারসেলে নিয়ে অমানুষিক শারিরীক মানসিক নির্যাতন চালায় এবং খাওয়া বন্ধ করে দেয়। এক সময়ে টাকার জন্য তাদেরকে পরিবার সহ সকলের সাথে যোগাযোগ বন্ধ করে মেরে ফেলার হুমকি দিয়ে প্রায় এক দেড় মাস গুম করে রাখে।
এসময় ভুক্তভোগীরা বিভিন্ন এনজিও থেকে বেশি সুদে টাকা ঋন করে আবার অনেকে তাদের শেষ সম্বল ভিটাবাড়ি বিক্রি করে টাকা দিয়ে ইউরোপের স্বপ্ন বাতিল করে দেশে জীবন নিয়ে ফিরে আসে এবং দালাল ইসমাইলের পরিবারের সাথে যোগাযোগ করে।
এই বিষয়ে থানায় অভিযোগ করলে মোহাম্মদ ইসমাইল ও তার ছেলে শাকিল ভুক্তভোগীদের নানা গালমন্দ সহ প্রতিনিয়ত প্রান নাশের হুমকি দেয়।
এ বিষয়ে ভুক্তভোগী পরিবার বেগমগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দিলে এসআই আওলাদ তদন্তে গেলে কোন আশানুরূপ ব্যবস্থা করতে পারেনি। এবং অদৃশ্য ইশারায় এই অভিযোগের কোন রিপোর্টও দেয়নি এসআই আওলাদ।
ভুক্তভোগীরা এই ব্যাপারে প্রতারক মোহাম্মদ ইসমাইল এবং তার সাথে থাকা নির্যাতন কারীদের প্রসাশনের কাছে অর্থ ফেরত সহ সুষ্ঠু বিচারের জোর দাবি করেন।
এই সময় ভুক্তভোগীর পরিবার, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বার্তা সম্পাদকীয় কার্যালয়ঃ-
মৌচাক,কালিয়াকৈর,গাজীপুর-১৭৫১
ইমেইলঃ shirsokhabor24@gmail.com
মোবাইলঃ ০১৭১২১৫২৬৮৫
আমাদের পরিবারে যুক্ত হতে দ্রুত যোগাযোগ করুন
Copyright © 2025-2026 শীর্ষ খবর. All rights reserved. Web Design: shirsokhabor media