সাইফুল ইসলাম
জেলা সংবাদদাতা, নোয়াখালী।
নোয়াখালীতে শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর রথযাত্রা মহোৎসব ২০২৪ইং উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সন্ধ্যায় বেগমগঞ্জ চৌমুহনী শ্রীশ্রী রাধাকৃষ্ণ নিত্যানন্দ মন্দিরে আন্তর্জাতিক কৃষ্ণভানামৃত সংঘ (ইসকন) নোয়াখালী শাখার আযোজনে
তপন মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলার পুলিশ সুপার, আসাদুজ্জামান পিপিএম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেগমগঞ্জ উপজেলা নর্বনির্বাচিত চেয়ারম্যান, সাহেদ শাহরিয়ার।উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, চৌমুহনীর পৌর মেয়র, খালেদ সাইফুল্লাহ।
আরো উপস্থিত ছিলেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ট্রাস্টি, এডভোকেট. পাপ্পু সাহা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ নোয়াখালী জেলা সভাপতি, বিনয় কিশোর রায়, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন,
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সবাইকে আশ্বস্ত করে যে,
এবারের রথযাত্রা আগের বারের চেয়ে কঠোর
নিরাপত্তার মধ্য দিয়ে এই রথযাত্রার উৎসব শেষ করবো।
বার্তা সম্পাদকীয় কার্যালয়ঃ-
মৌচাক,কালিয়াকৈর,গাজীপুর-১৭৫১
ইমেইলঃ shirsokhabor24@gmail.com
মোবাইলঃ ০১৭১২১৫২৬৮৫
আমাদের পরিবারে যুক্ত হতে দ্রুত যোগাযোগ করুন