https://www.facebook.com/shirsokhabor/
শনিবার , ১২ এপ্রিল ২০২৫ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

লংগদুতে গঙ্গা দেবীর আরাধনায় নদীতে ফুল ভাসিয়ে বর্ষবরণ শুরু

প্রতিবেদক
Amirul Islam
এপ্রিল ১২, ২০২৫ ১০:৪২ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

বিপ্লব ইসলাম,লংগদু,(রাংগামাটি) প্রতিনিধিঃ

গঙ্গা দেবীর আরাধনায় ফুল ভাসানোর মধ্য দিয়ে রাংগামাটির লংগদুতে শুরু হয়েছে বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু, বিহু, সাংক্রান উৎসব। এ উৎসবকে কেন্দ্র করে আনন্দে মেতে উঠেছে পাহাড়ের মানুষ।

ত্রিপুরা জনগোষ্ঠীর বৈসু, মারমা জনগোষ্ঠীর সাংগ্রাই এবং চাকমা জনগোষ্ঠীর বিজু, এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে বৈসাবি। পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ক্ষুদ্র নৃ গোষ্ঠি সম্প্রদায়ের অন্যতম প্রধান ঐতিহ্যবাহী সামাজিক ও ধর্মীয় উৎসব বৈসাবি।

শনিবার (১২ এপ্রিল) সকাল ৭ টায় কাপ্তাই লেকের শাখা লংগদু সদর ইউনিয়নের মানিকজোড় ছড়ার ঝর্না টিলা এলাকার মাইনী নদীতে ফুল ভাসানোর মাধ্যমে মানিকজোড় ছড়া ও বাইট্টা পাড়া এলাকাবাসীর যৌথ উদ্যোগে পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগতম জানাতে জড়ো হয় এই অঞ্চলের চাকমা সম্প্রদায়ের তরুণ তরুনীরা। এসময় নদীর প্রান্ত আনন্দময় উৎসবে ভরে উঠে। নদীতে ফুল ভাসানোর মধ্যে দিয়ে এ দিনে মূল উৎসবের সূচনা করেন।

ফুল ভাসানো অনুষ্ঠানে দিপন বিকাশ চাকমা (বিটু)’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, এম এন লারমা গ্রুপের উপজেলা সদস্য,সুমন চাকমা,লংগদু সদর ইউনিয়নের মহিলা ইউপি সদস্য আরতি তালুকদার সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

সকালে ফুল ভাসাতে আসা তরুণী প্রনয়া চাকমা বলেন, বিজু উৎসব হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী একটা দিন। পুরো বছরটা যেন ভালোভাবে থাকতে পারি এজন্য সকলে একত্রিত হয়ে নদীতে ফুল ভাসিয়ে জল দেবতার কাছে প্রার্থনা করি।

এ-সময় ফুল ভাসিয়ে দিয়ে আবেগাপ্লুত হয়ে কেয়া মনি চাকমা বলেন,পুরাতন বছরের সমস্ত পাপ, গ্লানি, দুঃখ ভূলে গিয়ে নববর্ষে সকল প্রাণীর সুখ, শান্তি ও সমৃদ্ধি মঙ্গল কামনায় ফুল ভাসিয়ে প্রার্থনা করা হয়।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

জামালপুর-৪ আসনের নৌকার মাঝি মাহবুবুর রহমান হেলালের মতবিনিময় সভা 

নবাবগঞ্জে প্রাচীন গণেশ মূর্তি উদ্ধার

বাগমারায় ৮৩টি পূজা মন্দিরে জিআর চাল ও এমপি’র আর্থিক অনুদান প্রদান

বারহাট্টায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উদযাপন

সরকারের সফলতা ও উন্নয়ন তুলে ধরে আটুলিয়ায় এমপি জগলুল হায়দারের উঠান বৈঠক হাজারো মানুষের ঢল

বাড়ি ফেরার পথে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

লংগদুতে ৭০ বছর বয়সী শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ

বেগমগঞ্জে যৌতুকের জন্য গৃহবধূকে শ্বাস রোধ করে হত্যার অভিযোগ; ঘাতক স্বামী আটক

চিকিৎসকের সিদ্ধান্তহীনতা কারনে শিশুর মৃত্যু

ইবি ‘অভয়ারণ্যে’র পরিবেশবান্ধব গাছ বিতরণ