
ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় টি-২০ বিশ্বকাপের (পুরুষ) আসর বসবে। আসন্ন আসরের জন্য গ্রুপ ও সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। সূচি অনুযায়ী, বাংলাদেশ ‘সি’ গ্রুপে আছে। দুই স্বাগতিক ভারত ও শ্রীলঙ্কা যথাক্রমে গ্রুপ ‘এ’ ও গ্রুপ ‘বি’ তে আছে।
বাংলাদেশের গ্রুপে আছে দুই টি-২০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। অন্য দুই দল নেপাল ও ইতালি। বিশ্বকাপ শুরু হবে ৭ ফেব্রুয়ারি। প্রথমদিনই মাঠে নামবে বাংলাদেশ। কলকাতার ইডেন গার্ডেনসে ম্যাচটির প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। এছাড়া বিশ্বকাপের প্রথম দিন ভিন্ন ভিন্ন ম্যাচে ভারত ও পাকিস্তান মাঠে নামবে।
কলকাতা বাংলাদেশ খেলবে আরও দুই ম্যাচ। এর মধ্যে ৯ ফেব্রুয়ারি ইতালি ও ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে পশ্চিমবঙ্গে ম্যাচ আছে টাইগারদের। নেপালের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচটি ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে। গ্রুপ পর্বে বাংলাদেশের কোন ম্যাচ নেই শ্রীলঙ্কায়।
টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্ব।
ভারত গ্রুপ পর্বের প্রথম ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মুম্বাইয়ে। পাকিস্তান একই দিন নেদারল্যান্ডসের বিপক্ষে কলম্বোয় মাঠে নামবে। দ্বিতীয় দিন শ্রীলঙ্কা কলম্বোয় আয়ারল্যান্ডের মুখোমুখি হবে। একইদিন ইংল্যান্ড ও নেপাল এবং নিউজিল্যান্ড ও আফগানিস্তান মাঠে নামবে।
টি-২০ বিশ্বকাপের গ্রুপ:
‘এ’ গ্রুপ: ভারত, পাকিস্তান, নেদারল্যান্ডস, নামিবিয়া, যুক্তরাষ্ট্র
‘বি’ গ্রুপ: শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, ওমান।
‘সি’ গ্রুপ: বাংলাদেশ, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল, ইতালি।
‘ডি’ গ্রুপ: দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান, আরব আমিরাত, কানাডা।
টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ শেষ হবে ২০ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া ও ওমানের ম্যাচ দিয়ে। আসরে অংশ নেওয়া ২০ দলকে চার গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপের সেরা দুই দল সুপার এইটে অংশ নেবে। সেখান থেকে সেরা চারটি দল সেমিফাইনাল খেলবে। পাকিস্তান টুর্নামেন্টে কোন ম্যাচ ভারতে খেলবে না। ৮ মার্চ টি-২০ বিশ্বকাপের ফাইনাল হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। তবে পাকিস্তান ফাইনালে গেলে তা শ্রীলঙ্কার কলম্বোয় মাঠে গড়াবে।
টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচ দুটি রাখা হয়েছে যথাক্রমে আহমেদাবাদ ও কলকাতার। তবে পাকিস্তান সেমিফাইনালে উঠলে ম্যাচটি শ্রীলঙ্কায় চলে যাবে। শ্রীলঙ্কা টি-২০ টুর্নামেন্টের স্বাগতিক হলেও গ্রুপ পর্বের মাত্র ৩৭ ম্যাচের মধ্যে মাত্র ১০টি আয়োজন করবে। এর মধ্যে পাকিস্তানের গ্রুপ পর্বের ম্যাচ আছে চারটি। নিজেদের ম্যাচ আছে চারটি।
গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচ:
বাংলাদেশ - ওয়েস্ট ইন্ডিজ - ৭ ফেব্রুয়ারি - কলকাতা- বিকেল সাড়ে ৩টা
বাংলাদেশ - ইতালি - ৯ ফেব্রুয়ারি - কলকাতা- সকাল সাড়ে ১১টা
বাংলাদেশ - ইংল্যান্ড -১৪ ফেব্রুয়ারি - কলকাতা- বিকেল সাড়ে ৩টা
বাংলাদেশ - নেপাল - ১৭ ফেব্রুয়ারি- মুম্বাই- সন্ধ্যা সাড়ে ৭টা
বার্তা সম্পাদকীয় কার্যালয়ঃ-
মৌচাক,কালিয়াকৈর,গাজীপুর-১৭৫১
ইমেইলঃ shirsokhabor24@gmail.com
মোবাইলঃ ০১৭১২১৫২৬৮৫
আমাদের পরিবারে যুক্ত হতে দ্রুত যোগাযোগ করুন